× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এনজিওকর্মী চম্পা চাকমার হত্যাকারীর গ্রেপ্তার দাবি

রাঙামাটি প্রতিবেদক

প্রকাশ : ১১ মার্চ ২০২৩ ১৩:৪১ পিএম

আপডেট : ১১ মার্চ ২০২৩ ১৪:১২ পিএম

চম্পা চাকমা হত্যার বিচার দাবিতে রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয়ে সামনে মানববন্ধন করা হয়। প্রবা ফটো

চম্পা চাকমা হত্যার বিচার দাবিতে রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয়ে সামনে মানববন্ধন করা হয়। প্রবা ফটো

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় এনজিওকর্মী চম্পা চাকমা হত্যার প্রতিবাদে ও হত্যাকারীকে দ্রুত গ্রেপ্তার করে তার বিচার দাবিতে মানববন্ধন হয়েছে।

শনিবার (১১মার্চ) সকালে এনজিও সংস্থা পদক্ষেপ ও সাধারণ মানুষের যৌথ উদ্যোগে রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয়ে সামনে মানববন্ধন করে। 

রাঙামাটি সাংবাদিক সমিতির সভাপতি সৈকত রঞ্জন চৌধুরী, পদক্ষেপ সদর ব্রাঞ্চ ম্যানেজার মো.হাসান আলী, তবলছড়ি ব্রাঞ্চ ম্যানেজার হিসাব শাখার বিদুষী চাকমা, তবলছড়ি পদক্ষেপ মহিলা ব্রাঞ্চ রাশেদা, চম্পা চাকমার ছোট ভাই মিল্টন চাকমা, শিক্ষার্থী সুমন চাকমা, শিক্ষার্থী মিলন চাকমা। 

মানববন্ধনে সুশাসনের জন্য নাগরিকের সাধারণ সম্পাদক এম জিসান বখতিয়ার বলেন, চম্পা চাকমার হত্যার ৭ দিন পার হয়ে গেলেও এখনো হত্যাকারী এনামুল হককে গ্রেপ্তার করতে ব্যর্থ হয়েছে পুলিশ। তাই অনতিবিলম্বে হত্যাকারী এনামুল হককে দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

গত রবি রাত ৮টা দিকে ধামাইরহাট এইচ এ প্লাজা থেকে অফিসের কাজ শেষ করে বাসায় যাচ্ছিলেন চম্পাসহ তার অন্য এক সহকর্মী। এসময় কিস্তির টাকা চাওয়ার জেরে আসামি এনামের সঙ্গে চম্পার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে এনাম ছুরি দিয়ে চম্পা চাকমার শ্বাসনালী বরাবর আঘাত করে পালিয়ে যায়। পরে চম্পাকে উদ্ধার করে রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় চম্পা চাকমার বোনের স্বামী সোহেল চাকমা বাদী হয়ে এনামুল হককে আসামি করে রাঙ্গুনিয়া থানায় হত্যা মামলা করেন। ঘটনার ৭ দিন  পেরিয়ে গেলেও এখনো আসামিকে ধরতে পারেনি পুলিশ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা