× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পিকনিক বাসের ধাক্কায় বৃদ্ধা নিহত

দিনাজপুর প্রতিবেদক

প্রকাশ : ১১ মার্চ ২০২৩ ১৩:২৬ পিএম

আপডেট : ১১ মার্চ ২০২৩ ১৩:৫৬ পিএম

প্রবা অলংকরণ

প্রবা অলংকরণ

দিনাজপুরের নবাবগঞ্জে রাস্তা পারাপারের সময় পিকনিক বাসের ধাক্কায় এক বৃদ্ধা নিহত হয়েছেন। শুক্রবার (১০ মার্চ) রাত ৮টার দিকে নবাবগঞ্জের দাউদপুর-ভাদুরিয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত বৃদ্ধার নাম- রশিদা বেগম। তিনি নবাবগঞ্জের দাউদপুর ইউনিয়নের হরিরামপুর গ্রামের মৃত শামসুল হকের স্ত্রী।

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বাসের ধাক্কায় এক বৃদ্ধা নিহত হয়েছেন। কোনো অভিযোগ না থাকায় মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী আব্দুল কাদের বলেন, শুক্রবার রাত ৮টার দিকে দাউদপুর-ভাদুরিয়া সড়কের দাউদপুর পোস্ট অফিসের সামনে বৃদ্ধা রশিদা রাস্তা পার হচ্ছিলেন। বগুড়ার কাহালু উপজেলার উদ্দেশে স্বপ্নপুরী বিনোদন কেন্দ্র থেকে ছেড়ে আসা একটি পিকনিকের বাস ওই বৃদ্ধাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। তাকে উদ্ধার করে নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা