× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গাজীপুরে ইউপি নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ

গাজীপুর প্রতিবেদক

প্রকাশ : ১০ মার্চ ২০২৩ ২৩:২৪ পিএম

শুক্রবার গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়ন পরিষদ নির্বাচন বানচাল করার অপচেষ্টা ও ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। প্রবা ফটো

শুক্রবার গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়ন পরিষদ নির্বাচন বানচাল করার অপচেষ্টা ও ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। প্রবা ফটো

গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৬ মার্চ। এ নির্বাচনকে বানচাল করার অপচেষ্টা ও ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ মার্চ) বিকালে উপজেলার ভবানীপুর মুক্তিযোদ্ধা কলেজ মাঠে ভাওয়ালগড় ইউনিয়নের সর্বস্তরের জনগণ ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিতে মূলত স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ প্রার্থীরা অংশগ্রহণ করেন। 

সামবেশে বক্তরা বলেন, ভাওয়ালগড় ইউনিয়নের নির্বাচন নিয়ে কোন ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না। নির্বাচন বাধাগ্রস্ত করতে উচ্চ আদালতে যে রিট পিটিশন দায়ের করা হয়েছে তা প্রত্যাহার না করলে কঠোর কর্মসূচি নেওয়া হবে। যারা ষড়যন্ত্র করছে তাদেরকে কঠোর হুঁশিয়ার দেন বক্তরা। 

উপজেলা আওয়ামী লীগ নেতা হারুন অর রশীদের সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা নৌকা প্রতীকের প্রার্থী সালাহ উদ্দিন সরকার, ইউনিয়ন আওয়ামী লীগের  যুগ্ম আহবায়ক শেখ আমিন উদ্দিন, কফিল উদ্দিন, আবু জাফর, পরিষদের  ইউপি সদস্য আবিদ হোসেন বাবুল প্রমুখ। পরে একটি বিক্ষোভ মিছিল ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে।

আগামী ১৬ মার্চ ভাওয়ালগড় ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্টিত হওয়ার কথা। এ নির্বাচনকে বানচাল করার লক্ষ্যে একটি মহল ষড়যন্ত্র করছে। ভাওয়ালগড় ইউনিয়ন এবং শ্রীপুর পৌরসভার সীমানা জটিলতার সমাধান চেয়ে উচ্চ আদালতে একটি রিট পিটিশন করেন আবুবক্কর সিদ্দিক নামে একজন ভোটার।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা