× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাজশাহীতে ৫০০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

রাজশাহী প্রতিবেদক

প্রকাশ : ১০ মার্চ ২০২৩ ২১:১২ পিএম

আপডেট : ১০ মার্চ ২০২৩ ২৩:৩১ পিএম

রাজশাহী কলেজ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। প্রবা ফটো

রাজশাহী কলেজ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। প্রবা ফটো

রাজশাহী জেলা স্টুডেন্ট কমিউনিটির পক্ষ থেকে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৫০০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। শুক্রবার (১০ মার্চ) বিকালে রাজশাহী কলেজ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

অনুষ্ঠানে মেয়র বলেন, ‘এটি গতানুগতিক কোনো অনুষ্ঠান নয়। যে সকল শিক্ষার্থী শিক্ষাজীবনে কৃতিত্বের স্বাক্ষর রেখেছে, তাদের স্বীকৃতি প্রদান অনুষ্ঠান। এই স্বীকৃতি শিক্ষার্থীদের আরও অনুপ্রাণিত করবে। আমি আশা করি তোমরা আগামীতে আরও বেশি স্বীকৃতি ও পদক অর্জন করবে।’

শিক্ষার্থীদের উদ্দেশ্যে মেয়র বলেন, "এ.পি.জে. আবদুল কালাম বলেছেন, ‘স্বপ্ন সেটা নয় যা তুমি ঘুমিয়ে দেখো, স্বপ্ন সেটাই যেটা তোমাকে ঘুমাতে দেয় না।’ তোমাদের জেগে স্বপ্ন দেখতে হবে। নিজ মেধা, দক্ষতা ও যোগ্যতায় এগিয়ে যাও। তোমরা নিজেদের এমনভাবে তৈরি করো, যাতে তোমাদের নিয়ে দেশ ও জাতি গর্বিত হয়।”

অনুষ্ঠানের প্রধান বক্তা জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ বলেন, ‘এটি একটি মহতি উদ্যোগ। এই সংবর্ধনা প্রদান শিক্ষার্থীদের আরও বেশি অনুগ্রাণিত করবে। তোমাদের ভবিষ্যৎ উজ্জ্বল হোক, এই কামনা করি।’

স্টুডেন্ট কমিউনিটির সমন্বয়ক মোস্তাফিজুর রহমান সাগরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন রাজশাহী কলেজ অধ্যক্ষ অধ্যাপক আব্দুল খালেক, রাজশাহী মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি শফিকুজ্জামান শফিক, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও পাকুড়া ইউপি চেয়ারম্যান মেরাজুল ইসলাম মেরাজ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা