× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ওভারটেক করতে গিয়ে প্রাণ গেল মোটরসাইকেল চালকের

ফরিদপুর প্রতিবেদক

প্রকাশ : ১০ মার্চ ২০২৩ ০১:০৮ এএম

আপডেট : ১০ মার্চ ২০২৩ ১১:৩৪ এএম

ওভারটেক করতে গিয়ে প্রাণ গেল মোটরসাইকেল চালকের

ফরিদপুরের বোয়ালমারীতে ওভারটেক করতে গিয়ে মো. শামীম মোল্যা নামে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। শামীম পেশায় রাজমিস্ত্রি। তিনি বোয়ালমারী পৌরসভার মধ্যেরগাতি গ্রামের অহম মোল্যার ছেলে।

বৃহস্পতিবার (৯ মার্চ) বিকাল সাড়ে ৫টার দিকে মাইজকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের গঙ্গানন্দপুরে এ দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেলের অন্য দুই আরোহী। তারা হলেন নিহতের চাচাতো ভাই মফিজুল ইসলাম ও বেয়াইন সুমাইয়া ইসলাম।

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল ওহাব বলেন, মোটরসাইকেলটি শামীম বেপরোয়া গতিতে চালাচ্ছিলেন। চালকসহ কারওই হেলমেট ছিল না। অন্য একটি মোটরসাইকেলকে ওভারটেক করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। সড়কের পাশে থাকা গাছের গুঁড়ির সঙ্গে ধাক্কা লেগে শামীমের মৃত্যু ঘটেছে।

আহত মোটরসাইকেলের আরোহী মফিজুল ও সুমাইয়াকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা