× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাঁশখালীতে যুবক হত্যা, গ্রেপ্তার ৮

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ০৯ মার্চ ২০২৩ ২২:৪০ পিএম

আপডেট : ০৯ মার্চ ২০২৩ ২২:৪৭ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় মো. শাহাবুদ্দিন নামে এক যুবককে হত্যার ঘটনায় ৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (৯ মার্চ) তাদের বাঁশখালী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করলে বিচারক মাইনুল ইসলাম তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে বুধবার রাতে কক্সবাজারের ঈদগাহ ও বাঁশখালীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন, মোহাম্মদ হাসান, নুর হোসেন, নয়ন, রাজিয়া বেগম, বাহাদুর আলম, মো. রাকিব, সাইদুল ইসলাম সিহান ও মানিক হাসান। 

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন বলেন, ‘গত বুধবার সকালে উপজেলার মাইদায়রীপাড়া এলাকায় সীমানা সংক্রান্ত বিরোধের জেরে মো. শাহাবুদ্দিনকে কুপিয়ে হত্যা করা হয়। এই ঘটনায় ১১ জনকে আসামি করে একটি মামলা হয় থানায়। মামলায় আটজনকে গ্রেপ্তার করে আদালতে হাজির করা হয়। পরে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা