× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্ত্রীকে হত্যার দায়ে যাবজ্জীবন

সুনামগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ০৯ মার্চ ২০২৩ ১৩:৩৮ পিএম

আপডেট : ০৯ মার্চ ২০২৩ ১৪:০৪ পিএম

ফাইল ফটো

ফাইল ফটো

সুনামগঞ্জের জামালগঞ্জে স্ত্রী সামিয়া বেগমকে হত্যার দায়ে জালাল উদ্দিনকে যাবজ্জীবন দণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৯ মার্চ) দুপুরে সুনামগঞ্জ সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক বেগম মোসাম্মৎ জাকিয়া পারভীন এই রায় দেন। 

রাষ্ট্রপক্ষের আইনজীবী (পাবলিক প্রসিকিউটর) খায়রুল কবির রুমেন এসব তথ্য নিশ্চিত করেছেন ।

এজাহারের বরাতে তিনি বলেন, আসামি জালাল উদ্দিন ২০২০ সালের আক্টোবর মাসের ৩১ তারিখ রাতে স্ত্রী সামিয়া বেগমকে ঘুমন্ত অবস্থায় ধারালো বটি দিয়ে কুপিয়ে আহত করে। পরে আশেপাশের লোকজন সামিয়া বেগমকে উদ্ধার করে জামালগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পরে সামিয়া বেগমের নানা আব্দুল গফুর জামালগঞ্জ থানয় মামলা করেন। 

আইনজীবী বলেন, তদন্ত শেষে আদালত আজ জালাল উদ্দিনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। একই সঙ্গে ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা