× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গাজীপুরে সাধারণ আনসার মৌলিক প্রশিক্ষণের সমাপনী কুচকাওয়াজ

গাজীপুর প্রতিবেদক

প্রকাশ : ০৯ মার্চ ২০২৩ ১১:৩৪ এএম

আপডেট : ০৯ মার্চ ২০২৩ ১৩:২৩ পিএম

চৌকস প্রশিক্ষণার্থীদের পুরস্কার প্রদান করছেন প্রধান অতিথি মেজর জেনারেল একেএম আমিনুল হক। প্রবা ফটো

চৌকস প্রশিক্ষণার্থীদের পুরস্কার প্রদান করছেন প্রধান অতিথি মেজর জেনারেল একেএম আমিনুল হক। প্রবা ফটো

গাজীপুরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সাধারণ আনসার মৌলিক প্রশিক্ষণ দ্বিতীয় ধাপের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ মার্চ) সকালে সফিপুরে বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমিতে এ কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।  

সমাপনী কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে সালাম গ্রহণ করেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল একেএম আমিনুল হক। তিনি খোলা জিপে চড়ে কন্টিনজেন্ট পরিদর্শন করেন। এ সময় প্যারেড ছয় সারিতে মার্চ পাস্ট করে প্রধান অতিথিকে অভিবাদন জানায়।

মেজর জেনারেল একেএম আমিনুল হক বলেন, ‘বর্তমানে সারাদেশে প্রায় পাঁচ হাজার প্রতিষ্ঠানে ৫০ হাজারেরও অধিক সাধারণ আনসার দেশের জননিরাপত্তায় অবদান রাখছে। এ ছাড়া জাতীয় সংসদ নির্বাচন, জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করছে তারা।’ 

এ সময় নবাগত সদস্যদের পেশাগত ক্ষেত্রে নিষ্ঠা, সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতার আলোকে দায়িত্ব পালনের জন্য নির্দেশ প্রদান করেন প্রধান অতিথি। 

এক হাজার ৯১ জন প্রশিক্ষণার্থীর মধ্যে ড্রিলে শ্রেষ্ঠত্ব পুরস্কার অর্জন করেন মো. নাইমুর ইসলাম, ফায়ারিংয়ে সেরা মো. মুজিবুল্লাহ আল মুহিত ও চৌকস প্রশিক্ষণার্থীর পুরস্কার লাভ করেন তারিফ হাসান।

এ সময় আরও উপস্থিত ছিলেন- অতিরিক্ত মহাপরিচালক খোন্দকার ফরিদ হাসানসহ আনসার ও ভিডিপি একাডেমির ভারপ্রাপ্ত কমান্ড্যান্ট ও ঊর্ধ্বতন কর্মকর্তারা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা