× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শ্রীপুরে দুই দখলদার থেকে বনের জমি উদ্ধার

শ্রীপুর (গাজীপুর) প্রতিবেদক

প্রকাশ : ০৮ মার্চ ২০২৩ ২০:৩১ পিএম

আপডেট : ০৮ মার্চ ২০২৩ ২০:৪৩ পিএম

৩০ কোটি টাকা মূল্যের জমি দখলদারদের কাছ থেকে উদ্ধার করছে বন বিভাগ। প্রবা ফটো

৩০ কোটি টাকা মূল্যের জমি দখলদারদের কাছ থেকে উদ্ধার করছে বন বিভাগ। প্রবা ফটো

গাজীপুরের শ্রীপুরে প্রায় ৩০ কোটি টাকা মূল্যের পতিত জমি দখলকারীদের কাছ থেকে উদ্ধার করেছে বন বিভাগ। উদ্ধার অভিযানের সময় বাধা দেওয়ায় দুলাল ফকিরকে (৩৫) গ্রেপ্তার করে পুলিশ। সে স্থানীয় আলাউদ্দিন ফকিরের ছেলে। মঙ্গলবার (৭ মার্চ) দুপুরে উপজেলার গাজীপুর ইউনিয়নের ফরিদপুর (নয়নপুর) এলাকায় বন বিভাগের কর্মকর্তারা ওই জমি উদ্ধার করেন। এ সময় শ্রীপুর থানার পুলিশ উদ্ধার কাজে সহযোগিতা করেন। শ্রীপুর ফরেস্ট রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) রানা দেব বিষয়টি নিশ্চিত করেছেন।

শ্রীপুর রেঞ্জের সিমলাপাড়া বন বিট কর্মকর্তা শামসুজ্জামান জানান, দীর্ঘদিন ধরে কয়েকটি পরিবার বনের পতিত জমি দখল করে বসবাস করে আসছে। এদের মধ্যে নয়নপুর গ্রামের ইমান আলীর ছেলে আবদুল খালেক কাজী ও তার লোকজন ওই জমি নিজেদের দাবি করেন। গত সোমবার (৬ মার্চ) তাদের উচ্ছেদ করে জমিটি দখলে নেয় একই গ্রামের আবু বাক্কার ফকির ও রিপন ফকিরের লোকজন। পরদিন মঙ্গলবার বনের জায়গা থেকে সব রকমের অবৈধ স্থাপনা উচ্ছেদ করে জমি উদ্ধার করে শ্রীপুর রেঞ্জের অধীন সিমলাপাড়া বিট কর্তৃপক্ষ।

ভোগদখলকারী আবদুল খালেক কাজী দাবি করে জানান, তিনি পৈতৃক সূত্রে ওই জমির মালিক হয়ে ভোগদখলে ছিলেন। আইনগতভাবে বন বিভাগের কাছ থেকে জমি বুঝে নেওয়ার চেষ্টা করবেন তিনি।

জমির দাবিদার অপর দখলদারি রিপন ফকির জানান, পৈতৃক সূত্রে আমরা ওই জমির মালিক। জমির পূর্বের মালিক ১৯৮৬ সালে রেজিস্ট্রি করে জায়গা বিক্রি করেন। বন বিভাগ সময় দিলে জমির কাগজপত্র দেখাতে পারতাম।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত ওসি মোহাম্মদ মনিরুজ্জামান জানান, দখলকারীদের বিরুদ্ধে বন বিভাগ মামলা করেছে। উচ্ছেদ কাজে বাধা দেওয়ায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা