× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফতুল্লায় যুবকের অর্ধগলিত মরদেহ

নারায়ণগঞ্জ প্রতিবদেক

প্রকাশ : ০৮ মার্চ ২০২৩ ১৯:২০ পিএম

আপডেট : ০৮ মার্চ ২০২৩ ২০:২৯ পিএম

বেস্ট ওয়েস্ট অ্যাপারেলস নামক করখানার ভেতরের একটি পরিত্যক্ত জায়গা থেকে মরদেহ উদ্ধার করা হয়। প্রাবা ফটো

বেস্ট ওয়েস্ট অ্যাপারেলস নামক করখানার ভেতরের একটি পরিত্যক্ত জায়গা থেকে মরদেহ উদ্ধার করা হয়। প্রাবা ফটো

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি রপ্তনিমুখী পোশাক কারখানার ভেতর থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মৃত যুবকের নাম শয়ন চন্দ্র মন্ডল। তিনি শহরের শেরে বাংলা রোড এলাকার বাসিন্দা ছিলেন।

বুধবার (৮ মার্চ ) দুপুরে প্রতিদিনের বাংলাদেশকে এসব তথ্য নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. মহসিন। এর আগে গত মঙ্গলবার রাত ৩টার দিকে জেলা পুলিশ লাইন সংলগ্ন বেস্ট ওয়েস্ট অ্যাপারেলস নামক করখানার ভেতরের একটি পরিত্যক্ত জায়গা থেকে মরদেহ উদ্ধার করা হয়।

মো. মহসিন জানান, কারখানার ভেতরে কলা গাছের একটি জঙ্গল রয়েছে এবং পেছন দিক থেকে বাইরের লোকজন প্রবেশ করতে পারে। ওই জঙ্গল থেকেই শয়ন মন্ডলের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহের চারপাশে মাদকের নানা সরঞ্জাম পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, সেখানে বাইরের লোকজন মাদকের আড্ডা বসাতো। লাশটি পচে বিকৃত হওয়ায় মৃত্যুর প্রাথমিক কারণ জানা যায়নি। ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ বলা যাবে।

তিনি বলেন, ‘নিহতের বাবা জতীন্দ্র মন্ডল লাশটি শনাক্ত করে পুলিশকে জানিয়েছে শয়ন মাদকাসক্ত ছিলেন। তার স্ত্রী ও সন্তান আছে। নেশার টাকার জন্য বাড়িতে প্রায় সময় উৎপাত করতো। ঘরের আসবাবপত্র ভাঙচুর করত।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা