× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে কাঠমিস্ত্রি গ্রেপ্তার

বগুড়া অফিস

প্রকাশ : ০৮ মার্চ ২০২৩ ১৭:২১ পিএম

আপডেট : ০৮ মার্চ ২০২৩ ১৭:৩৭ পিএম

শামীম হোসেনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। প্রবা ফটো

শামীম হোসেনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। প্রবা ফটো

বগুড়ায় তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ মামলার এক আসামিকে আটক করেছে র‍্যাব। মঙ্গলবার (৭ মার্চ) রাত সাড়ে ১২টার দিকে কক্সবাজার থেকে তাকে আটক করা হয়। আটকের পর তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বুধবার (৮ মার্চ) র‍্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার (পুলিশ সুপার) মীর মনির হোসেন প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি জানিয়েছেন।

গ্রেপ্তার শামীম হোসেন বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার হিন্দুকান্দি এলাকার বাসিন্দা। তিনি পেশায় একজন কাঠমিস্ত্রি।

পুলিশ সুপার জানান, ২৭ ফেব্রুয়ারি শিশুটিকে ধর্ষণ করেন শামীম। এতে সে অসুস্থ হয়ে পড়লে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এ ঘটনায় পরিবার ওইদিনই শামীমকে আসামি করে ধর্ষণ মামলা করে। মামলার পর থেকে শামীম পলাতক ছিলেন। র‍্যাবের একটি বিশেষ দল মঙ্গলবার রাতে কক্সবাজার থেকে তাকে আটক করে। সারিয়াকান্দি থানায় তাকে হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা