× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আঘাত এলে পাল্টা জবাব দেওয়া হবে : নৌ প্রতিমন্ত্রী

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৮ মার্চ ২০২৩ ১৩:৩০ পিএম

আপডেট : ০৮ মার্চ ২০২৩ ১৬:২০ পিএম

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী

মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি ও তাদের দোসরদের কাছ থেকে যেকোনো আঘাত এলে পাল্টা জবাব দেওয়ার আহ্বান জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

তিনি বলেছেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে মুক্তিযোদ্ধারা আমাদের অহংকার ও গর্বের জায়গায় নিয়ে গেছেন। এ গর্বের জায়গা ধরে রাখতে নতুন প্রজন্মকে দায়িত্ব নিতে হবে। পরাজিত শক্তির আঘাত এলে বীর মুক্তিযোদ্ধাদের মতো রুখে দাঁড়াতে হবে। আমরা মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে চলতে চাই।

মঙ্গলবার (৭ মার্চ) দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ সরকারি পাইলট উচ্চবিদ্যালয় মাঠে ‘জয় বাংলা’ ভাস্কর্য উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপির কর্মসূচির সমালোচনা করে আওয়ামী লীগ নেতা ও নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা স্বাধীনতার সুখ ভোগ করছি। তার নেতৃত্বে সোনার বাংলা নির্মিত হয়েছে। পরাজিত শক্তিরা আন্তর্জাতিক ইস্যু কেন্দ্র করে সোনার বাংলাকে ছিন্নভিন্ন করতে চায়।’

হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি প্রশ্ন রাখেন, ‘সোনার বাংলা ছিন্নভিন্ন করার জন্য তারা পদযাত্রা করছে। বাংলাদেশ আওয়ামী লীগ, বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা সন্তানরা আমরা যদি পদযাত্রা করি তবে রাজাকার, আলবদর, আলশামসেরা কেউ কি রক্ষা পাবে?’

১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের হত্যা করার মধ্য দিয়ে শেখ হাসিনা মানবতার বিরুদ্ধে সবচেয়ে বড় অপরাধের শিকার হয়েছেন উল্লেখ করে খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘সেই নেত্রী কারও মানবিক অধিকার হরণ করতে চান না। তিনি বাংলাদেশকে শান্তিপূর্ণ রাষ্ট্র বানাতে চান।’

বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু সৈয়দ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সাধারণ সম্পাদক আফছার আলী, আওয়ামী লীগ নেতা খলিলুর রহমান প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা