× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দেশ ও দেশের মানুষ আজ ভালো নেই: কাদের সিদ্দিকী

টাঙ্গাইল প্রতিবেদক

প্রকাশ : ০৬ মার্চ ২০২৩ ২২:৪৮ পিএম

আপডেট : ০৭ মার্চ ২০২৩ ০১:১১ এএম

টাঙ্গাইলের বাসাইলে কৃষক শ্রমিক জনতা লীগের সভায় বক্তব্য রাখছেন বঙ্গবীর কাদের সিদ্দিকী।  প্রবাফটো

টাঙ্গাইলের বাসাইলে কৃষক শ্রমিক জনতা লীগের সভায় বক্তব্য রাখছেন বঙ্গবীর কাদের সিদ্দিকী। প্রবাফটো

দেশ ও দেশের মানুষ আজ ভালো নেই বলে মন্তব্য করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। সোমবার (৬ মার্চ) সন্ধ্যায় টাঙ্গাইলের বাসাইল উপজেলার কাঞ্চনপুর এলাহিয়া বিএ ফাজিল মাদরাসা মাঠে ইউনিয়ন কৃষক শ্রমিক জনতা লীগের এক সভায় তিনি এ মন্তব্য করেন। 

কাদের সিদ্দিকী বলেন, দেশ ও দেশের মানুষ আজ ভালো নেই। যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছি কিন্তু দেশের সার্বিক চিত্র ভয়াবহ আকার ধারণ করেছে। নৌকা, লাঙ্গল ও ধানের শীষ দিয়ে শরীর মোছা যায় না। কিন্তু গামছা এমন একটি জিনিস, যা দিয়ে সব করা যায়। তাই গামছার হাতকে শক্তিশালী করতে হবে। আগামী নির্বাচনে গামছা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে। 

তিনি আরও বলেন, ‘আমার রাজা হতে ইচ্ছে করে না, বাদশা হতে ইচ্ছে করে না। মানুষ হতে চেষ্টা করছি। সাধারণ মানুষের ও কর্মীদের ধারণা এমপি-মন্ত্রী হবো, ক্ষমতা পাবো। কিন্তু আমার চাওয়া তা নয়। আল্লাহ আমাকে এমনিতেই অনেক ক্ষমতা দিয়েছেন। যতদিন বেঁচে আছি আপনাদের নিয়ে বেঁচে থাকতে চাই। সাধারণ মানুষকে নিয়ে চলতে চাই।’ 

অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন, কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার, উপজেলা সভাপতি রাহাত হাসান টিপু, কাদের সিদ্দিকীর ছোট ভাই শামীম আল মুনসুর আজাদ সিদ্দিকী, উপজেলা নেতা জাহাঙ্গীর বিন জাফর প্রমুখ। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা