× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অভিযোগ ধর্ষণের মামলা ধর্ষণ চেষ্টার

বরিশাল অফিস

প্রকাশ : ০৬ মার্চ ২০২৩ ২২:৪২ পিএম

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

বরিশালের মেহেন্দিগঞ্জে এক গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ঘটনার ৭দিন পর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) হস্তক্ষেপে রবিবার (৫ মার্চ) রাতে অভিযুক্তদের বিরুদ্ধে ওই গৃহবধূ বাদী হয়ে ধর্ষণ চেষ্টার মামালা করেছেন। এর আগে গত ২৬ ফেব্রুয়ারি তিনি ধর্ষণের শিকার হন বলে অভিযোগ উঠে।

মেহেন্দীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ওই গৃহবধূর অভিযোগের ভিত্তিতে ধর্ষণ চেষ্টার মামলা নেওয়া হয়েছে।’ 

মামলায় অভিযুক্তরা হলেন- মইন গাজী, রায়হান হাওলাদার ও আব্দুল্লাহ গাজী। তারা এলাকার চিহ্নিত বখাটে ও অপরাধী, তাই এতোদিন মামলা করার সাহস করেননি বলে জানিয়েছেন গৃহবধূর স্বামী। তিনি জানান, ঢাকার একটি কমিউনিটি সেন্টার কাজ করেন। বাড়িতে স্ত্রী, তিন বছর বয়সী কন্যা সন্তান ও মা থাকেন। ঘটনার দিন বিকালে তার মা প্রতিবেশীর বাড়িতে যান। এ সুযোগে প্রতিবেশী দুই তরুণ ঘরে প্রবেশ করে। শাড়ি দিয়ে তার স্ত্রী হাত-পা-মুখ বেঁধে বাথরুমের পেছনে নিয়ে ধর্ষণ করে। 

তিনি আরও জানান, অভিযুক্তরা এলাকার চিহ্নিত বখাটে। তাদের বিরুদ্ধে মামলা করার সাহস নেই। তাই স্থানীয়রা বিষয়টি সালিশ মীমাংসার মাধ্যমে সমাধানের জন্য চাপ দেয়। বিষয়টি জেনে ইউএনও মামলা করার ব্যবস্থা করে দিয়েছন। ইউএনও মো. নুরন্নবী বলেন, ‘শনিবার একজনের কাছে শুনে গৃহবধুর বাড়িতে পুলিশ পাঠিয়ে তদন্ত করে মামলার নির্দেশ দেওয়া হয়। অভিযুক্তদের ভয়ে মামলা করতে চাচ্ছিলো না। সাহস দেওয়ার পর গত রবিবার নির্যাতনের শিকার গৃহবধূ বাদী হয়ে মামলা করেন।’

ওসি শফিকুল ইসলাম বলেন, ‘ঘটনার পর সেখানে পুলিশ গিয়েছিল। তবে পরিবারটি মামলা করতে আসেনি। সালিশ-বৈঠকে সমাধান করতে না পেরে মামলা করেন। আসামিদের গ্রেপ্তারের জন্য বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা