× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এক টাকায় স্বাস্থ্যসেবা

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিবেদক

প্রকাশ : ০৬ মার্চ ২০২৩ ২১:০১ পিএম

আপডেট : ০৬ মার্চ ২০২৩ ২১:৩৯ পিএম

প্রবা ফটো

প্রবা ফটো

‘জেলা সদরে ডাক্তার দেখাতে ৫০০-৭০০ টাকা ভিজিট দিতে হয়। এখন আমরা মাত্র এক টাকা মাটির ব্যাংকে দিয়ে চিকিৎসাসেবা নিলাম। আমাদের চিকিৎসাসেবা থেকে বঞ্চিত থাকতে হচ্ছে না।’ উচ্ছ্বাস নিয়ে কথাগুলো বলছিলেন মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রামপাশা গ্রামের আক্কাস মিয়া। 

এক টাকার বিনিময়ে ব্যতিক্রমী এ স্বাস্থ্যসেবার আয়োজন করেছে কমলগঞ্জ উপজেলা প্রশাসন। সোমবার (৬ মার্চ) বেলা সাড়ে ১১টায় কমলগঞ্জ পৌরসভায় এ সেবা কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিফাত উদ্দীন। পৌর মেয়র জুয়েল আহমেদের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, হিড বাংলাদেশ কমলগঞ্জের লিয়াজোঁ অফিসার নুরে আলম সিদ্দিকী, সাংবাদিক সাজিদুর রহমান সাজু, ডাক্তার মারজান, তথ্য আপা নিশা প্রমুখ। 

স্বাস্থ্যসেবা চলাকালে দেখা যায়, রেজিস্ট্রেশন করে মাটির ব্যাংকে এক টাকা জমা দিয়ে চিকিৎসাসেবা নিচ্ছেন নানা শ্রেণি-পেশার মানুষ। তাদের মধ্যে রয়েছে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরাও। 

বর্তমানে চড়া মূল্যের বাজারে একশ টাকা কিংবা পাঁচশ টাকা দিয়েও আশানুরূপ চিকিৎসাসেবা পাওয়া যায় না। সেখানে এক টাকায় মিলছে চিকিৎসাসেবা। রোগী দেখছেন এমবিবিএস পাস করা চিকিৎসক। সময় নিয়ে রোগীর সমস্যা ও অসুবিধার বিবরণ জেনে ব্যবস্থাপত্রের পাশাপাশি পরামর্শও দিচ্ছেন তারা। এমন সেবা পেয়ে খুশি উপজেলার বিভিন্ন গ্রামের প্রান্তিক মানুষ।

চিকিৎসা নিতে আসা বড়গাছ গ্রামের জোবেদা বেগম বলেন, ’মাত্র এক টাকায় এমবিবিএস ডাক্তারের পরামর্শ আগে কখনও পাইনি। চিকিৎসা নিতে এসে ভালোই লাগছে।’

পৌর মেয়র জুয়েল আহমেদ বলেন, ‘স্বাস্থ্য সুরক্ষায় গ্রামীণ জনগণের সেবা নিশ্চিত করার চেষ্টা করছে সরকার। প্রান্তিক জনপদে মানুষের স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে উপজেলা প্রশাসনের এ আয়োজন বিশেষ ভূমিকা রাখবে।’

ইউএনও সিফাত উদ্দিন বলেন, ’উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভায় এমবিবিএস চিকিৎসকের উপস্থিতিতে চিকিৎসা পরামর্শ ও স্বাস্থ্যসেবা প্রদান করা হচ্ছে। গত ১৯ ফেব্রুয়ারি কমলগঞ্জের পাত্রখোলা চা-বাগানে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এটি আমাদের দ্বিতীয় আয়োজন।’ 

কমলগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে ও হিড বাংলাদেশ কমলগঞ্জের সার্বিক সহযোগিতায় দিনব্যাপী চলা স্বাস্থ্যসেবা কার্যক্রমের মাধ্যমে ব্লাড প্রেসার, ডায়াবেটিস পরীক্ষা, জ্বর, সর্দি-কাশি, বাত-ব্যথাসহ বিভিন্ন সমস্যার প্রাথমিক চিকিৎসাসেবা প্রদান করা হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা