× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বৃত্তিপ্রাপ্ত ৮০ শিক্ষার্থীকে হেলিকপ্টারে ঘুরিয়ে সংবর্ধনা

সিরাজগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ০৬ মার্চ ২০২৩ ১৬:১৯ পিএম

আপডেট : ০৬ মার্চ ২০২৩ ১৬:৫৯ পিএম

বৃত্তিপ্রাপ্ত ৮০ শিক্ষার্থীকে হেলিকপ্টারে ঘুরিয়ে সংবর্ধনা দিল রংধনু মডেল স্কুল। প্রবা ফটো

বৃত্তিপ্রাপ্ত ৮০ শিক্ষার্থীকে হেলিকপ্টারে ঘুরিয়ে সংবর্ধনা দিল রংধনু মডেল স্কুল। প্রবা ফটো

সিরাজগঞ্জের শাহজাদপুরে রংধনু মডেল স্কুল থেকে প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত ৮০ শিক্ষার্থীকে হেলিকপ্টারে ঘুরিয়ে ব্যতিক্রমি  সংবর্ধনা দেওয়া হয়েছে। সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সোমবার (৬ মার্চ) সকালে রংধনু মডেল স্কুল এই সংবর্ধনার আয়োজন করে।

এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শাহ আজম শান্তনু। বিশেষ অতিথি ছিলেন শাহজাদপুর উপজেলা চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, শাহজাদপুর পৌর মেয়র মনির আক্তার খান তরু লোদী, শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন। এতে সভাপতিত্ব করেন রংধনু মডেল স্কুলের অধ্যক্ষ শহিদুল ইসলাম শাহিন।

প্রধান অতিথি রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. শাহ আজম শান্তনু কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন। এরপর চারজন করে ২০ বার ৮০ শিক্ষার্থীকে হেলিকপ্টারে করে শাহজাদপুরের ওপর দিয়ে ঘুরানো হয়।

রংধনু মডেল স্কুলের অধ্যক্ষ শহিদুল ইসলাম শাহিন প্রতিদিনের বাংলাদেশকে বলেন, শিক্ষার্থীদের আরও ভালো পড়ালেখা করার উৎসাহ প্রদানের লক্ষ্যে এই ব্যতিক্রমী আয়োজন করা হয়। 

এ সময় নিজেদের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে শিক্ষার্থী নিশাত, স্বর্ণা, মাইসি ও সুমসা বলেন, ‘আমাদের বাবা-মা ও শিক্ষকেরা সব সময়ই আমাদের কাছে ভালো রেজাল্ট আশা করে। আগামীতে আমরা আরও ভালো রেজাল্ট অর্জন করে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারি সেই উৎসাহ দানে এই আয়োজন আমাদের পড়ালেখায় মনোযোগী হতে আরও অনুপ্রেরণা জোগাবে।’ 

প্রধান অতিথি রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. শাহ আজম শান্তনু বলেন, এই আয়োজন শিক্ষার্থীদের পড়ালেখায় নিঃসন্দেহে আরও উৎসাহিত করবে। তিনি শিক্ষার্থীদের সর্বঙ্গীন মঙ্গল কামনা করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা