বরিশাল সংবাদদাতা
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২২ ১৩:৪৫ পিএম
আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২২ ১৪:০৫ পিএম
শিক্ষার্থীরা কর্মসূচি পালন করছে। ছবি : সংগৃহীত
সিজিপিএ বাতিল, ক্যারি অন বহালের দাবিতে ক্লাস বর্জন ও অবস্থান কর্মসূচি পালন করছেন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের (শেবামেক) শিক্ষার্থীরা।
শনিবার সকাল থেকে কলেজ অধ্যক্ষের কার্যালয়ের সামনে এমবিবিএস ৫৩ ও বিডিএস ১১ ব্যাচের শিক্ষার্থীরা ক্লাস বর্জন ও অবস্থান কর্মসূচি পালন করছেন। দুপুর ২টা পর্যন্ত এ কর্মসূচি চলবে।
এ সময় শিক্ষার্থী আবু মাসুম জানান, ২০২১-২২ সেশনে বিএমডিসি ক্যারি অন বাতিল করে সিজিপিএ চালু করেছে। ফলে মেডিকেল শিক্ষার্থীদের রেজাল্ট বিভিন্ন গ্রেডে ভাগ করা হবে। এ ছাড়া কোনো বর্ষে একটি বিষয়ে ফেল করলে অন্য বর্ষে ওঠা যাবে না। যেটা ক্যারি অন কার্যক্রমে ছিল না। এ সময় সিজিপিএ বাতিল করে ক্যারি অন পুনরায় চালু করার দাবি জানান শিক্ষার্থীরা।
বরিশাল মেডিকেল কলেজের উপাধ্যক্ষ জি এম নাজিমুল হক বলেন, ‘ক্যারি অন নয়, সিজিপিএ-ই শিক্ষার্থীদের জন্য ভালো।’
প্রবা/ইউরি/ এসআর