× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাল্যবিবাহ দিয়ে জরিমানার মুখে কনের মা

সাতক্ষীরা প্রতিবেদক

প্রকাশ : ০৫ মার্চ ২০২৩ ২২:০৪ পিএম

আপডেট : ০৫ মার্চ ২০২৩ ২২:১০ পিএম

সাতক্ষীরায় বাল্যবিবাহের দায়ে কিশোরী কনের মাকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ছবি : সংগৃহীত

সাতক্ষীরায় বাল্যবিবাহের দায়ে কিশোরী কনের মাকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ছবি : সংগৃহীত

সাতক্ষীরার তালা উপজেলা বাল্যবিবাহের দায়ে কিশোরী কনের মাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার (৫ মার্চ) সকালে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল কুদ্দুস এ রায় দেন।

আদালত সূত্রে জানা যায়, কুমিরা গ্রামের শ্যামলী সরকার তার স্কুল পড়ুয়া মেয়েকে ছনকা গ্রামের প্রসেনজিৎ সরকারের সাথে গোপনে বিয়ে দেন। খবর পেয়ে কনের মাকে উপজেলা নির্বাহী কার্যালয়ে হাজির করে ভ্রাম্যমাণ আদালত ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের কারাদণ্ড দেন। পাশাপশি বাল্যবিবাহের ওপর নিষেধাজ্ঞা জারি করে কনেকে বরের বাড়ি থেকে ফিরিয়ে স্কুলের পাঠানোর প্রতিশ্রুতি নিয়ে মুচলেকা গ্রহণ করেন।

ভারপ্রাপ্ত ইউএনও মো. রুহুল কুদ্দুস বলেন, ২০০৭ সালের বাল্যবিবাহ নিরোধ আইনের ৮ ধারা অনুযায়ী এ জরিমানা করা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা