× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কালুরঘাট সেতুতে সোমবার যান চলাচল বন্ধ থাকবে ৫ ঘণ্টা

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ০৫ মার্চ ২০২৩ ২১:৫০ পিএম

আপডেট : ০৫ মার্চ ২০২৩ ২২:১৭ পিএম

চট্টগ্রামে কালুরঘাট সেতু। সংগৃহীত ফটো

চট্টগ্রামে কালুরঘাট সেতু। সংগৃহীত ফটো

চট্টগ্রামে কালুরঘাট সেতুর উভয় প্রান্তে উচ্চতা প্রতিবন্ধক স্থাপন কাজের জন্য সোমবার (৬ মার্চ) সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত সেতুর ওপর দিয়ে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে।

রবিবার (৫ মার্চ) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার বরাবর পাঠানো রেলওয়ে পূর্বাঞ্চলের সেতু প্রকৌশলী মো. আবরার হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

চিঠিতে বলা হয়, সেতুর উভয় প্রান্তে উচ্চতা প্রতিবন্ধক স্থাপন কাজের জন্য সোমবার সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত সেতুর ওপর দিয়ে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রাখা প্রয়োজন। তাই সুষ্ঠুভাবে এই কাজ সম্পন্নের জন্য ট্রাফিক সার্জেন্টদের পর্যাপ্ত পুলিশ ফোর্সসহ সংযোগ সড়কে যান চলাচল নিয়ন্ত্রণের কাজে সহায়তার নির্দেশ দেওয়া হলো।

সেতু প্রকৌশলী আবরার প্রতিদিনের বাংলাদেশকে বলেন, কালুরঘাট সেতুর উভয় প্রান্তে উচ্চতা প্রতিবন্ধক স্থাপনের কাজ করা হবে। তাই সোমবার সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত সেতুর ওপর দিয়ে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রাখা হবে। এতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা প্রয়োজন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা