× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নিখোঁজের চারদিন পর মিললো শিশুর অর্ধগলিত মরদেহ

দিনাজপুর প্রতিবেদক

প্রকাশ : ০৫ মার্চ ২০২৩ ২১:২১ পিএম

ঈশান রায়। প্রবা ফটো

ঈশান রায়। প্রবা ফটো

দিনাজপুরের বীরগঞ্জে নিখোঁজের চারদিন পর ঈশান রায় নামে এক শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৫ মার্চ) সকালে বাড়ির পাশে একটি জলাশয়ে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা খবর দিলে পুলিশ সেটি উদ্ধার করে। ঈশান বীরগঞ্জ উপজেলার ১ নং শিবরামপুর ইউনিয়নের ভুষিবন্দর গ্রামের গোপেন চন্দ্র রায়ের ছেলে।

স্বজনদের বরাতে পুলিশ জানায়, গত ১ মার্চ ঈশান নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। একপর্যায়ে শিশুটির বাবা বীরগঞ্জ থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন। নিজ এলাকাসহ আশপাশের এলাকায় মাইকিং করেও শিশুটিকে খুঁজে পেতে ব্যর্থ হয় তার পরিবার।

রবিবার সকালে বাড়ির পাশে একটি গর্তে অর্ধগলিত অবস্থায় শিশুটির মরদেহ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।

বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা