× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গড়াই নদীতে দুই দিনব্যাপী নৌকাবাইচ

কুষ্টিয়া সংবাদদাতা

প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২২ ১২:২৬ পিএম

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২২ ১৩:১১ পিএম

গড়াই তীরে নৌকাবাইচ দেখতে মানুষের ঢল। ছবি : সংগৃহীত

গড়াই তীরে নৌকাবাইচ দেখতে মানুষের ঢল। ছবি : সংগৃহীত

কুষ্টিয়ার গড়াই নদীতে দুই দিনব্যাপী গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ শুরু হয়েছে। শুক্রবার বিকালে কুমারখালী উপজেলার কয়া এবং শহরের ঘোড়াঘাট এলাকায় এই প্রতিযোগিতার উদ্বোধন করেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক হাজী রবিউল ইসলাম। 

দীর্ঘদিন পর আয়োজিত নৌকাবাইচ দেখতে নদী তীরে ভিড় করছেন উৎসুক মানুষ। প্রতিযোগিতায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে মাঝিসহ ১২টি দল অংশ নিয়েছে। নৌকাবাইচে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকারীদের জন্য পুরস্কার হিসেবে তিনটি আলাদা ব্র্যান্ডের মোটরসাইকেল উপহার হিসেবে রাখা হয়েছে।

এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আবহমান গ্রামবাংলার ঐতিহ্যকে টিকিয়ে রাখতে এই নৌকাবাইচের আয়োজন করা হয়েছে। এ খেলায় ঢাক-ঢোলের তালে তালে নদীতে নামানো হয় বেশকিছু নৌকা। আর লাল, নীল, হলুদ পোশাকে রঙিন হয়ে ওঠেন নৌকার মাঝিরা। 

কয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী হোসেন বলেন, উৎসবমুখর পরিবেশ নিশ্চিতসহ যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় জেলা পুলিশের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা নেয়া হয়েছে।  


প্রবা/ইউরি /এসআর

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা