× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রোহিঙ্গাদের ৪টি ক্যাম্পে আগুন, কয়েক হাজার ঘর পুড়ে যাওয়ার শঙ্কা

কক্সবাজার অফিস

প্রকাশ : ০৫ মার্চ ২০২৩ ১৭:১০ পিএম

আপডেট : ০৫ মার্চ ২০২৩ ১৮:৩১ পিএম

রবিবার বিকালে বালুখালীর ১১ নম্বর ক্যাম্প থেকে আগুনের সূত্রপাত হয়। সংগৃহীত

রবিবার বিকালে বালুখালীর ১১ নম্বর ক্যাম্প থেকে আগুনের সূত্রপাত হয়। সংগৃহীত

কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের আগুন দুই ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। রবিবার (৫ মার্চ) বিকাল ৩টার দিকে বালুখালীর ১১ নম্বর ক্যাম্পের বি ব্লকের একটি ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন মুহূর্তের মধ্যে ৯,১০ ও ১২ নম্বর ক্যাম্পে ছড়িয়ে পড়েছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে। ইতোমধ্যে কয়েক হাজার ঘর পুড়ে গেছে বলে আশঙ্কা করা হচ্ছে।

বিকাল ৫টার দিকে ঘটনাস্থল থেকে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, আগুন এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। রোহিঙ্গা ক্যাম্পের ঘরে-ঘরে গ্যাস সিলিন্ডার থাকায় আগুন বিপজ্জনক হয়ে উঠেছে। বিস্তৃর্ণ এলাকাজুড়ে আগুন থাকায় নিয়ন্ত্রণে আনা কঠিন হয়ে যাচ্ছে।

ইতোমধ্যে চারটি ক্যাম্পে আগুন ছড়িয়ে পড়েছে। প্রবা ফটো 

৮ এবিপিএনের সিনিয়র সহকারী পুলিশ সুপার ফারুক আহমেদ বলেন, বিকাল ৩টার দিকে হঠাৎ করে আগুন দেখা যায়। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। ক্যাম্পের ঘরগুলো পাশাপাশি হওয়ায় আগুন ১১, ১০ ও ৯ নম্বর ক্যাম্পে ছড়িয়ে পড়েছে।

ইতোমধ্যে হাজারের কাছাকাছি রোহিঙ্গাদের ঘর আগুনে পুড়ে গেছে ধারণা করছেন এপিবিএনের এই কর্মকর্তা। তবে এ পর্যন্ত হতাহতের কোনো ঘটনা নিশ্চিত হওয়া যায়নি।

একই ক্যাম্পে ২০২১ সালের ২২ মার্চ ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ওই সময় ১১ জন প্রাণ হারান। আহত হন পাঁচ শতাধিক। আগুনে পুড়ে গিয়েছিল নয় হাজারের বেশি ঘর।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা