× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাস্তা পার হওয়ার সময় ট্রাকচাপায় যুবক নিহত

বগুড়া অফিস

প্রকাশ : ০৪ মার্চ ২০২৩ ২২:৪৯ পিএম

আপডেট : ০৫ মার্চ ২০২৩ ০০:৪১ এএম

প্রবা অলংকরণ

প্রবা অলংকরণ

বগুড়া শহরে রাস্তা পার হওয়ার সময় ট্রাকচাপায় যুবক নিহত হয়েছেন। শনিবার (৪ মার্চ) রাত সোয়া ৮টার দিকে শহরের নূরানী মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত রাফসান মিয়া বগুড়া শহরের বাদুরতলা এলাকার অরুন মিয়ার ছেলে।

ছিলিমপুর মেডিকেল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) লালন হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘শহরের নূরানী মোড় হয়ে বাড়ি ফিরছিলেন রাফসান। রাস্তা পার হওয়ার সময় একটি ট্রাক তাকে চাপা দেয়। আহত অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’ 

এসআই লালন হোসেন বলেন, ‘মরদেহ শজিমেক হাসপাতালের মর্গে রাখা আছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা