রাঙামাটি প্রতিবেদক
প্রকাশ : ০৪ মার্চ ২০২৩ ১৭:২৬ পিএম
আপডেট : ০৪ মার্চ ২০২৩ ১৯:২৪ পিএম
প্রতীকী ছবি
রাঙামাটির রাজস্থলীতে চাঁদের গাড়ির (জিপ) চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
উপজেলার বাঙ্গালহালিয়া কাকড়াছড়ি পাড়া এলাকায় শনিবার (৪ মার্চ) দুপুর আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম মো. আরিফ। তিনি উপজেলার শফিপুর ছালাম মার্কেট এলাকার বাসিন্দা ছিলেন। এ সময় গুরুতর আহত হয়েছেন এক গরু ব্যবসায়ী। তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বাঙ্গালহালিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. নুরুল আমিন প্রতিদিনের বাংলাদেশকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, কাকড়াছড়ি থেকে আসা চাঁদের গাড়িটি পাড়া এলাকায় মোড় ঘুরতে গিয়ে মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে মোটরসাইকেল আরোহী আরিফ ঘটনাস্থলেই নিহত হন। এ সময় আরিফের সঙ্গে থাকা গরু ব্যবসায়ী গুরুতর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
দুর্ঘটনার পর পরই চাঁদের গাড়িটি নিয়ে চালক পালিয়ে গেছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।