× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সমাবেশ ৬ মার্চ

সিলেটে শহীদ মিনার ‘ভাড়া’ দেওয়ার বিরুদ্ধে বিক্ষোভের ডাক

সিলেট অফিস

প্রকাশ : ০৪ মার্চ ২০২৩ ১৬:১৮ পিএম

আপডেট : ০৪ মার্চ ২০২৩ ১৬:২৫ পিএম

সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনার। ছবি : সংগৃহীত

সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনার। ছবি : সংগৃহীত

সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর ব্যবহারের জন্য ভাড়া আদায়ের পরিকল্পনার বিরুদ্ধে জেলার প্রগতিশীল রাজনৈতিক দলগুলো বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে। আগামী সোমবার (৬ মার্চ) বিকাল ৪টায় শহীদ মিনারের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হবে। 

শুক্রবার ( ৩ মার্চ) রাতে প্রগতিশীল রাজনৈতিক দলগুলোর সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

অন্যদিকে আগামী শনিবার (১১ মার্চ) নগর ভবনে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার পরিচালনাবিষয়ক সভা ডেকেছেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরী।

প্রগতিশীল রাজনৈতিক দলগুলোর সভায় নেতারা শহীদ মিনার ভাড়া দেওয়ার চক্রান্ত বন্ধ করা, স্মৃতিসৌধের ভেতরে মূল স্থাপনার বাইরে সকল স্থাপনা ভেঙে ফেলার দাবি জানানোসহ বিভিন্ন সমস্যা সমাধানের দাবিতে বিক্ষোভ সমাবেশ সফল করার জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।

সিলেট জেলা সিপিবির সাবেক সভাপতি অ্যাডভোকেট দেবানন্দ ভট্টাচার্যের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, জেলার জাসদ সভাপতি লোকমান আহমদ, জেলার গণতন্ত্রী পার্টির সভাপতি মো. আরিফ মিয়া, সিপিবির বিভাগীয় সমন্বয়ক অ্যাডভোকেট আনোয়ার হোসেন সুমন, জেলার বাসদের আহ্বায়ক আবু জাফর, জেলার কমিউনিস্ট লীগের সভাপতি সিরাজ আহমদ, জেলার গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক জুনেদুর রহমান চৌধুরী প্রমুখ।

প্রসঙ্গত, সিসিকের দায়িত্বে চলতি মার্চ থেকে শহীদ মিনার চত্বর ব্যবহারের জন্য ভাড়া আদায় করার পরিকল্পনা এবং বুদ্ধিজীবী স্মৃতিসৌধের ভেতরে বাণিজ্যিকভাবে ব্যবহারের জন্য এটিএম বুথ নির্মাণ করা হচ্ছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা