× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নদীর পাড়ের গর্তে পড়ার পাঁচ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার

লালমনিরহাট প্রতিবেদক

প্রকাশ : ০৩ মার্চ ২০২৩ ১৯:৩৫ পিএম

আপডেট : ০৩ মার্চ ২০২৩ ২০:২১ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

লালমনিরহাটের আদিতমারী উপজেলার তিস্তা নদীর ধারে গর্তে পড়ার পাঁচ ঘণ্টা পর শিশুর নিথর দেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল। শুক্রবার (৩ মার্চ) দুপুর ১২টার দিকে উপজেলার মহিষখোঁচা ইউনিয়নে তিস্তা নদীর ধারে সলেডি স্পার বাঁধ এলাকা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। 

নিহত শিশু ফাহিম ওই ইউনিয়নের মঞ্জুম মিয়া ওরফে মঞ্জু কসাইয়ের ছেলে। 

আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক প্রতিদিনের বাংলাদেশকে এসব তথ্য নিশ্চিত করেন।  

শিশুকে উদ্ধারকারী ডুবুরি দলের প্রধান মো. মিজান হোসেন বলেন, ‘শিশুটি তিস্তা নদীর বেড়িবাঁধ এলাকায় খেলতে যায়। খেলার একপর্যায়ে সেখানে গর্তে পড়ে নিখোঁজ হয়। শিশুটিকে উদ্ধার করতে না পেরে আদিতমারী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সে শিশুটিকে উদ্ধার করার জন্য খবর দেয়। রংপুর থেকে খবর পেয়ে আমরা আসি। আমরা এসেই প্রায় পাঁচ ঘণ্টা তল্লাশি চালিয়ে নিখোঁজ শিশুটির মরদেহ উদ্ধার করতে সক্ষম হই। পরে মরদেহ নিহতের পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।’ 

আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, ‘নিহতের বাবা মঞ্জু মিয়ার কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের জন্য পরিবারের কাছে দিয়েছে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা