× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ট্রাকচাপায় সড়কে ঝরল দুই বাইক আরোহীর প্রাণ

ফরদিপুর প্রতিবেদক

প্রকাশ : ০৩ মার্চ ২০২৩ ১৯:২৭ পিএম

আপডেট : ০৩ মার্চ ২০২৩ ১৯:৩৫ পিএম

ফরিদপুরে ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। সংগৃহীত ফটো

ফরিদপুরে ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। সংগৃহীত ফটো

ফরিদপুরে ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (৩ মার্চ) বিকাল ৫টার দিকে জেলা শহরের গোয়ালচামট এলাকার খোদাবক্স রোডসংলগ্ন আঙিনা ব্রিজের ওপর এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের একজন হলেন সদর উপজেলার মাচ্চর ইউনিয়নের বাহিরদিয়া গ্রামের মো. ইনজামুল। অন্যজনের পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, ফরিদপুর শহর থেকে মোটরসাইকেলে গ্রামের বাড়ি বাহিরদিয়া যাচ্ছিলেন দুজন। পথিমধ্যে একই দিক থেকে আসা একটি ট্রাক তাদের চাপা দিলে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা মোটরসাইকেলের দুই আরোহীর মরদেহ উদ্ধার করেছে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল জানান, ট্রাকচাপায় নিহত দুজনের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ট্রাকটি জব্দ করা গেলেও চালক ও হেলপার পালিয়ে গেছে। চালককে আটকের চেষ্টা চলছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা