× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জামিনে মুক্তির ৯ দিন পর মিলল ক্ষতবিক্ষত মরদেহ

কক্সবাজার অফিস

প্রকাশ : ০৩ মার্চ ২০২৩ ১৮:৪৬ পিএম

আপডেট : ০৩ মার্চ ২০২৩ ১৯:২১ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

কক্সবাজারের রামুতে জামিনের মুক্তির ৯ দিন পর হত্যা মামলার এক আসামির ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৩ মার্চ) সকালে রামুর কাউয়ারখোপ ইউনিয়নের কানারাজার গুহা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল হোসাইন।

তিনি জানান, নিহতের নাম হাবিব উল্লাহ। তিনি রামুর কাউয়ারখোপ ইউনিয়নের লটউখিয় ঘোনা এলাকার বাসিন্দা। ২০১৮ সালে সংঘটিত এক হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন হাবিব। সম্প্রতি তিনি কারাগার থেকে জামিনে মুক্তি পেয়ে বাড়িতে অবস্থান করছিলেন।

ওসি আনোয়ারুল বলেন, ‘শুক্রবার সকালে কানারাজার গুহা নামক এলাকায় এক যুবকের মৃতদেহ পড়ে থাকার খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করেছে। নিহতের মাথা, বুক ও পেটসহ শরীরের বিভিন্ন স্থানে ছয়টি ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে।’

তিনি বলেন, ‘হাবিব উল্লাহ একটি হত্যা মামলার আসামি ছিলেন। তিনি ওই মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে ছিলেন। গত ২৩ ফেব্রুয়ারি তিনি জামিনে মুক্তি পান।’

ওসি জানান, খুনের কারণ এখনও নিশ্চিত না হলেও প্রাথমিকভাবে হত্যা মামলার জেরে ঘটেছে বলে পুলিশের ধারণা। তদন্তের পর হত্যার প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

কাউয়ারখোপ ইউপির ৬ নম্বর ওয়ার্ড সদস্য আজিজুল হক বলেন, ‘বৃহস্পতিবার রাতে খাবার খেয়ে হাবিব উল্লাহ বাড়ি থেকে বের হন। তিনি রাতে আর ফেরেননি। সকালে স্থানীয় কানারাজার গুহার সামনে তার ক্ষতবিক্ষত মরদেহ পাওয়া যায়।’

ওসি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা