× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জমি নিয়ে বিরোধ, বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

গাজীপুর প্রতিবেদক

প্রকাশ : ০৩ মার্চ ২০২৩ ১৬:৫১ পিএম

আপডেট : ০৩ মার্চ ২০২৩ ১৮:৩৪ পিএম

কাপাসিয়ায় বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন। প্রবা ফটো

কাপাসিয়ায় বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন। প্রবা ফটো

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের হামলায় ছোট ভাই খুন হয়েছেন। উপজেলার দস্যুনারায়ণপুর গ্রামে শুক্রবার (৩ মার্চ) সকালে এ ঘটনা ঘটে।

নিহতের নাম সাজ্জাদ হোসেন সাজু এবং অভিযুক্ত বড় ভাইয়ের নাম ইসমাইল হোসেন। তারা দস্যুনারায়ণপুর গ্রামের মৃত সিরাজ উদ্দিনের ছেলে।

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম প্রতিদিনের বাংলাদেশকে এসব তথ্য নিশ্চিত করেন।

স্থানীয়দের বরাতে ওসি জানান, সকালে সাজু পৈতৃক জমিতে মাটি ভরাট করতে গেলে তার বড় ভাই ইসমাইল বাধা দেন। এ নিয়ে ইসমাইল ও সাজুর বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে সাজুকে লাঠি দিয়ে আঘাত করেন ইসমাইল। এতে গুরুতর আহত হন সাজু। পরে উদ্ধার করে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকেই বড় ভাই পলাতক রয়েছেন।

ওসি আরও বলেন, জমি নিয়ে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা