× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪ জনের দাফন সম্পন্ন

ফেনী প্রতিবেদক

প্রকাশ : ০৩ মার্চ ২০২৩ ১৫:৫০ পিএম

আপডেট : ০৩ মার্চ ২০২৩ ১৬:১৩ পিএম

দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪ জনের জানাজা শেষে দাফন সম্পন্ন। প্রবা ফটো

দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪ জনের জানাজা শেষে দাফন সম্পন্ন। প্রবা ফটো

দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় নিহতদের মধ্যে ৪ জনের দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার (৩ মার্চ) বেলা ১১টায় জানাজা শেষে নিহতদের নিজ নিজ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

ফেনীর জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসান বিষয়টি নিশ্চিত করেন বলেন, ‘বৃহস্পতিবার রাতে একটি ফ্লাইটে চারজনের মরদেহ দেশে আসে। শুক্রবার সকালে নিজ নিজ এলাকায় পারিবারিক কবরস্থানে ওই চারজনের মরদেহ দাফন হয়েছে।’

যাদের মরদেহ দেশে এসেছে তারা হলেন, ফেনী সদরের ইসমাইল হোসেন, দাগনভূঞার মাতুভূঁঞা ইউনিয়নের দ্বীন মোহাম্মদ, একই এলাকার মোস্তফা কামাল পোপেল, সোনাগাজীর আবুল হোসেন।

নিহত অপর দুজনের মধ্যে শিশু নাদিম জন্মগতভাবে দক্ষিণ আফ্রিকার নাগরিক হওয়ায় তার দাফন সেখানেই করা হয়েছে। আনিসুল হক মিলনের মরদেহ শুক্রবার বিকালে দেশে পৌঁছানোর কথা রয়েছে বলে জানিয়েছেন তার পরিবার।

নিহত ইসমাইল হোসেনের ভাই নিজাম উদ্দিন বলেন, ‘শুক্রবার সকাল ১০টায় জানাজা শেষে ভাইয়ের লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।’

নিহত পোপেলের ছোট ভাই মোস্তফা জামাল নওফেলও তার ভাইকে দাফনের কথা জানিয়েছেন। 

সড়ক দুর্ঘটনার ৭ দিন পর মরদেহ বাংলাদেশে পৌঁছালে এলাকায় শোকের ছায়া নেমে আসে। রাষ্ট্রীয় তেমন কোনো সহায়তা না থাকায় নিজেদের খরচে এসব মরদেহ আনায় ক্ষোভ জানিয়েছেন নিহতের স্বজনরা।

গত ২৪ ফেব্রুয়ারি স্থানীয় সময় ভোরে দক্ষিণ আফ্রিকার ওয়েস্টার্ন কেপ প্রদেশের লোকানকায় সড়ক দুর্ঘটনায় ১০ বছরের এক শিশুসহ ৬ বাংলাদেশি নিহত হন। ওই বাংলাদেশিদের বহনকারী একটি প্রাইভেটকার ওয়েস্টার্ন কেপ থেকে কেপটাউন বিমানবন্দরে যাচ্ছিল। নিহত সবার বাড়িই ফেনী।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা