লক্ষ্মীপুর প্রতিবেদক
প্রকাশ : ০৩ মার্চ ২০২৩ ০০:২২ এএম
আপডেট : ০৩ মার্চ ২০২৩ ১০:৫৭ এএম
লক্ষ্মীপুরের কমলনগরে শিশু সন্তানকে রাস্তায় আছড়ে হত্যা। প্রবা ফটো
লক্ষ্মীপুরের কমলনগরে শিশু সন্তান রুবেনা আক্তারকে রাস্তায় আছড়ে মারার অভিযোগে বাবা রহিম মিঝিকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ মার্চ) রাত ৮টার দিকে উপজেলার মতিরহাট-তোরাবগঞ্জ সড়কের হাজি মার্কেট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। রহিম চরকালকিনি ইউনিয়নের শাহাব উদ্দিন মিঝির ছেলে।
ঘটনার পর স্থানীয়রা রহিমকে আটক করে পুলিশে খবর দেয়। অন্যদিকে শিশুটিকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে রাত সাড়ে ১০টার দিকে সদর হাসপাতাল পরিদর্শনে যান জেলা পুলিশ সুপার (এসপি) মো. মাহফুজ্জামান আশরাফ। তিনি বলেন, ‘ঘটনাটি খুবই দুঃখজনক। এ ঘটনায় হত্যা মামলা করা হবে।’
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, ‘রহিমকে আটক করা হয়েছে। তিনি এখন থানা হেফাজতে রয়েছেন। তবে পরিবার থেকে বলা হয়েছে রহিম মানসিক বিকারগ্রস্ত। চিকিৎসকের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত তা নিশ্চিত হতে পারছি না।’