× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শহীদ মিনার ও বুদ্ধিজীবী কবরস্থান নিয়ে সিসিকের সিদ্ধান্তে ক্ষোভ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৩ মার্চ ২০২৩ ০০:০২ এএম

আপডেট : ০৩ মার্চ ২০২৩ ১০:৪৪ এএম

সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার। সংগৃহীত ফটো

সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার। সংগৃহীত ফটো

সিলেটের বুদ্ধিজীবী কবরস্থান চত্বরে বাণিজ্যিক স্থাপনা নির্মাণ এবং অর্থের বিনিময়ে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ বরাদ্দ দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন প্রগতিশীল রাজনৈতিক দল ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার (২ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ‘বুদ্ধিজীবী কবরস্থান এবং শহীদ মিনার সমগ্র জাতির গভীর আবেগ ও শ্রদ্ধার প্রতীক। সিলেট সিটি করপোরেশন (সিসিক) কর্তৃক বাণিজ্যিক উদ্দেশ্যে বুদ্ধিজীবী কবরস্থান চত্বরে স্থাপনা নির্মাণ ও অর্থের বিনিময়ে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ বরাদ্দ দেওয়ার বিষয়টি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। সিদ্ধান্তগুলো সিসিকের উদ্ভট চিন্তা, রাজনৈতিক দেউলিয়াত্ব, গণতান্ত্রিক, রাজনৈতিক, সাংস্কৃতিক কর্মকাণ্ড সংকুচিত করার মানসিকতার পরিচায়ক এবং মহান মুক্তিযুদ্ধের চেতনা পরিপন্থী।’

সভা-সমাবেশের জন্য অর্থের বিনিময়ে শহীদ মিনার প্রাঙ্গণ বরাদ্দ দেওয়া বন্ধ এবং বুদ্ধিজীবী কবরস্থান চত্বরে নির্মিত স্থাপনা অবিলম্বে ভেঙে ফেলার আহ্বান জানান নেতৃবৃন্দ। এ বিষয়ে সবাইকে সোচ্চার হওয়ারও আহ্বান জানানো হয়।

বিবৃতিদাতা নেতৃবৃন্দ হলেনগণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় সভাপতি ব্যারিস্টার মো. আরশ আলী, সিলেট জেলা সিপিবির সাবেক সভাপতি অ্যাডভোকেট বেদানন্দ ভট্টাচার্য, সিলেট জেলা জাসদ সভাপতি লোকমান আহমদ, আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট এমাদ উল্ল্যাহ শহিদুল ইসলাম, সুজন সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী, আইডিয়ার প্রধান নির্বাহী নজমুল হক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব অম্বরিষ দত্ত, নাগরিক মৈত্রীর সমর বিজয় শেখর, ন্যাপ ঐক্য সিলেট জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুবল চন্দ্র পাল, সিপিবি জেলা সভাপতি ফরহাদ হোসেন, গণতন্ত্রী পার্টির সভাপতি জেলা মো. আরিফ মিয়া, জাসদ মহানগর শাখার ভারপ্রাপ্ত সভাপতি ফারুক আহমেদ, বাসদ (মার্কসবাদী) জেলা আহ্বায়ক উজ্জ্বল রায়, ওয়ার্কার্স পার্টির জেলা সভাপতি সিকান্দর আলী, বাসদ জেলা আহ্বায়ক আবু জাফর, সাম্যবাদী দলের ব্রজগোপাল চৌধুরী, কমিউনিস্ট লীগের জেলা সভাপতি সিরাজ আহমদ, ন্যাপ ঐক্য সাধারণ সম্পাদক রুহুল কুদ্দুস বাবুল, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক জুনেদুর রহমান চৌধুরী, সাম্যবাদী আন্দোলনের সমন্বয়ক সুশান্ত সিনহা সুমন, জাসদ জেলা সাধারণ সম্পাদক কেএ কিবরিয়া চৌধুরী, জাসদ মহানগর সাধারণ সম্পাদক গিয়াস আহমদ, সিপিবি সাধারণ সম্পাদক খায়রুল হাছান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এনামুল মুনির, আব্দুল কাইয়ুম মুকুল, বাসদ (মার্কসবাদী) জেলা সদস্য অ্যাডভোকেট হুমায়ূন রশীদ শোয়েব, বাসদ জেলা সদস্য সচিব প্রণব জ্যোতি পাল, গণজাগরণ মঞ্চের মুখপাত্র দেবাশীষ দেবু, সাম্যবাদী আন্দোলনের অ্যাডভোকেট রণেন সরকার রনি, সমাজতান্ত্রিক মহিলা ফোরামের আহ্বায়ক মাছুমা রুমা প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা