× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ও পুলিশ সুপার পরিচয়ে প্রতারণা

কুমিল্লা প্রতিবেদক

প্রকাশ : ০২ মার্চ ২০২৩ ২০:০৪ পিএম

আপডেট : ০২ মার্চ ২০২৩ ২২:২১ পিএম

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ও পুলিশ সুপার পরিচয়ে প্রতারণা করে আসছিল তারা। প্রবা ফটো

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ও পুলিশ সুপার পরিচয়ে প্রতারণা করে আসছিল তারা। প্রবা ফটো

কেও প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবার কেও কুমিল্লা জেলা পুলিশ সুপার, এভাবে ভুয়া পরিচয় দিয়ে চাকরি প্রত্যাশীদের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঢাকা ও মাদারীপুর থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

কুমিল্লা পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে বৃহস্পতিবার (২ মার্চ) দুপুরে পুলিশ সুপার আব্দুল মান্নান এ তথ্য জানিয়েছেন।

গ্রেপ্তাররা হলেন- মাদারীপুরের শাখার পাড় মোল্লা বাড়ির মেরাজুল ইসলাম ওরফে লায়ন মেরাজ। একই জেলার রাজৈর থানার মো. জামান খন্দকার ওরফে আলীমুজ্জামান ও তাদের সহযোগী মাদারীপুরের মো. রিপন ফকির। তাদের মধ্যে মেরাজুল ডিএমপি কদমতলী থানায় প্রতারণার মামলায় সাজাপ্রাপ্ত আসামি ও জামান ডিএমপির বংশাল থানার চাঁদাবাজি মামলার এজাহারভুক্ত আসামি।

পুলিশ সুপার বলেন, আসামিদের জিজ্ঞাসাবাদে জানা যায় তারা দীর্ঘদিন ধরে হ্যালো পার্টির মাধ্যমে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের অফিসারদের নাম-পরিচয় ব্যবহার করে প্রতারণা করে আসছে। তাদের আদালতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা