× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নওগাঁয় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

নওগাঁ প্রতিবেদক

প্রকাশ : ০২ মার্চ ২০২৩ ১৫:২৭ পিএম

আপডেট : ০২ মার্চ ২০২৩ ১৭:০৯ পিএম

দুর্ঘটনায় দুমড়ে-মুচড়ে যাওয়া ট্রাক। প্রবা ফটো

দুর্ঘটনায় দুমড়ে-মুচড়ে যাওয়া ট্রাক। প্রবা ফটো

নওগাঁর পত্নীতলা ও আত্রাই উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২ মার্চ) দুর্ঘটনা দুটি ঘটে।

নিহতরা হলেন নাটোরের বড়াইগ্রাম উপজেলার আহমেদপুর গ্রামের ট্রাকচালক আমির হোসেন ও পত্নীতলা উপজেলার আকবরপুর গ্রামের মোটরসাইকেল আরোহী তুহিন হোসেন।

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেকুর রহমান এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ট্রাকচালক আমির হোসেন বেলা সাড়ে ১১টার দিকে আত্রাইয়ের বান্দায়খাঁড়া বাজারে যাচ্ছিলেন। বাজারে প্রবেশের সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ব্যাটারিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলকে চাপা দিয়ে বাজারের একটি দোকানের শেডে ধাক্কা দেন। এতে ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। স্থানীয়রা ট্রাকের সামনের অংশ কেটে চালক আমির হোসেনকে উদ্ধার করে নওগাঁ হাসপাতালে নেওয়ার পথে তিনি প্রাণ হারান।

অন্যদিকে বেলা ১১টার দিকে পত্নীতলা-দেবরদীঘি সড়কে ট্রলির সঙ্গে ধাক্কা লেগে প্রাণ হারিয়েছেন মোটরসাইকেল আরোহী তুহিন হোসেন।

মরদেহ উদ্ধার করে পরিবারে হস্তান্তর করা হয়েছে বলে জানান পত্নীতলা থানার ওসি পলাশচন্দ্র দেব।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা