× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মাদ্রাসাছাত্রীকে ‘যৌন হয়রানি’, শিক্ষক গ্রেপ্তার

ফেনী প্রতিবেদক

প্রকাশ : ০২ মার্চ ২০২৩ ১১:৩০ এএম

আপডেট : ০২ মার্চ ২০২৩ ১৪:৪১ পিএম

শিশু ছাত্রীকে যৌন হয়রানির ঘটনায় গ্রেপ্তার শিক্ষক খালেদ সাইফুল্লাহ। প্রবা ফটো

শিশু ছাত্রীকে যৌন হয়রানির ঘটনায় গ্রেপ্তার শিক্ষক খালেদ সাইফুল্লাহ। প্রবা ফটো

ফেনী শহরে এক মাদ্রাসাছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে করা মামলায় এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার শহরের শহীদ মেজর সালাহউদ্দিন মোড় এলাকার রওজাতুল কুরআন ও সুন্নাহ মাদ্রাসায় এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার (২ মার্চ) তাকে আদালতে পাঠানো হবে।

গ্রেপ্তার শিক্ষকের নাম খালেদ সাইফুল্লাহ। তিনি ভোলার দৌলতখান উপজেলার সৈয়দপুর ইউনিয়নের চরসুবি গ্রামের বাসিন্দা। রওজাতুল কুরআন ও সুন্নাহ মাদ্রাসায় শিক্ষকতা করেন।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘শিশুটির পরিবার যৌন হয়রানির ঘটনা মাদ্রাসা কর্তৃপক্ষকে জানালে তারা শিক্ষককে পুলিশে তুলে দেয়। শিশুটির মা বিকালে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। বুধবার খালেদকে গ্রেপ্তার করা হয়েছে। আজ আদালতে সোপর্দ করা হবে।’

এজাহারে বলে হয়েছে, বুধবার দুপুরে মাদ্রাসার শ্রেণিকক্ষে পাঠদানের সময় আট বছর বয়সি ওই শিশুর শরীরে স্পর্শকাতর স্থানে স্পর্শ করেন শিক্ষক খালেদ সাইফুল্লাহ। ঘটনাটি কাউকে না বলতে ওই শিশুকে মারধরের হুমকিও দেন। পরে বাসায় গিয়ে ঘটনাটি মাকে জানালে তিনি মাদ্রাসা কর্তৃপক্ষকে জানান। কর্তৃপক্ষ ওই শিক্ষককে আটক করে পুলিশকে জানালে তাকে থানা হেফাজতে নিয়ে আসে। এ ঘটনায় শিশুটির মা নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা