× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পণ্ডিত বইমেলার উদ্বোধন

শিক্ষিত মানুষ ব্যক্তি স্বার্থ জনস্বার্থে বিলিয়ে দিতে পারে : অধ্যাপক আনু মুহাম্মদ

কুড়িগ্রাম প্রতিবেদক

প্রকাশ : ০১ মার্চ ২০২৩ ২৩:৪৮ পিএম

আপডেট : ০১ মার্চ ২০২৩ ২৩:৫৪ পিএম

কুড়িগ্রামে ‘পণ্ডিত বই মেলা ২০২৩’ এর উদ্বোধন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক ও অর্থনীতিবিদ অধ্যাপক আনু মুহাম্মদ। প্রবা ফটো

কুড়িগ্রামে ‘পণ্ডিত বই মেলা ২০২৩’ এর উদ্বোধন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক ও অর্থনীতিবিদ অধ্যাপক আনু মুহাম্মদ। প্রবা ফটো

ব্যক্তি স্বার্থ সবার জন্য ছড়িয়ে দিতে পারলে দেশের মঙ্গল হবে বলে মন্তব্য করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক ও অর্থনীতিবিদ অধ্যাপক আনু মুহাম্মদ।

তিনি বলেছেন, প্রত্যেকের মানুষের আলাদা আলাদা ব্যক্তি স্বার্থ আছে। কিন্তু সেই ব্যক্তি স্বার্থ দেশের জন্য, সবার জন্য ছড়িয়ে দিতে পারলে দেশের মঙ্গল হবে। একজন সঠিক শিক্ষায় শিক্ষিত মানুষ তার ব্যক্তি স্বার্থ জনস্বার্থে বিলিয়ে দিতে পারে। চিলমারীর পণ্ডিত বইমেলা সেই সঠিক শিক্ষার দ্বার উন্মোচনে কাজ করে যাচ্ছে।

কুড়িগ্রামের চিলমারীতে পাঁচ দিনব্যাপী পণ্ডিত বইমেলা ২০২৩ এর উদ্বোধন শেষে এসব কথা বলেন তিনি। চিলমারী এ.ইউ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে পঞ্চম বারের মতো পাঁচ দিনের এই মেলার আয়োজন করেছে পণ্ডিত বইমেলা উদযাপন পর্ষদ।

বইমেলায় বিভিন্ন প্রকাশনী, বেসরকারি উদ্যোগে তৈরি পাঠাগার ও বিভিন্ন সামাজিক সংগঠনের ২০টি স্টল বসেছে।

বইমেলা উদযাপন পর্ষদের আহ্বায়ক নাহিদ হাসান নলেজ বলেন, এবারের বইমেলায় ২০টি প্রকাশনী, বিভিন্ন সামাজিক সংগঠন, ব্যক্তি উদ্যোগে গড়ে উঠা পাঠাগার অংশ নিয়েছে। বইমেলার সমাপনী দিনে পরিচালক খন্দকার সুমনের সাঁতাও সিনেমা প্রদর্শন করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চিলমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান রোকুনুজ্জামান শাহীন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক সফি খান, উলিপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মতি শিউলী, চিলমারি প্রেস ক্লাবের সভাপতি নজরুল ইসলাম সাবু প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা