× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ট্রাকের সঙ্গে ইজিবাইকের সংঘর্ষে নিহত দুই

লালমনিরহাট প্রতিবেদক

প্রকাশ : ০১ মার্চ ২০২৩ ১৯:১৮ পিএম

সংগৃহীত ফটো

সংগৃহীত ফটো

লালমনিরহাট সদর উপজেলার মহেন্দনগর এলাকায় ট্রাকের সঙ্গে ইজিবাইকের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। বুধবার (১ মার্চ) বিকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জেলার কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার ইউনিয়নের চৌধুরীর মোড় এলাকার মোহাম্মদ আলীর ছেলে নবিউল ইসলাম ও লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ী ইউনিয়নের খেদাবাগ এলাকার মজিবর রহমানের ছেলে ইজিবাইক চালক রেজাউল ইসলাম।

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এরশাদুল হক এ তথ্য নিশ্চিত করেন। 

তিনি জানান, সদর উপজেলার মিশনমোড় চত্ত্বর থেকে একটি ইজিবাইক ৭-৮ জন যাত্রী নিয়ে বড়বাড়ী বাজারের দিকে যাচ্ছিল। লালমনিরহাট-রংপুর মহাসড়কের মহেন্দ্রনগর ইউনিয়নের বুড়িরবাজার এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে ইজিবাইকটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন ইজিবাইক চালক রেজাউল। এ ছাড়া হাসপাতালে নেওয়ার পথে মারা যান ইজিবাইক আরোহী নবিউল।

ওসি আরও বলেন, স্থানীয়দের সহায়তায় ট্রাকটি আটক করা হয়েছে। আহতদের উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা