× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

করিমগঞ্জে ৮২৬ বস্তা সার জব্দ

কিশোরগঞ্জ সংবাদদাতা

প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২২ ১১:২৫ এএম

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২২ ১১:৪৪ এএম

জব্দকৃত সার। ছবি : প্রবা

জব্দকৃত সার। ছবি : প্রবা

কিশোরগঞ্জের করিমগঞ্জে সার ও বীজ ব্যবসায়ীর বাড়ির গোডাউন থেকে ৮২৬ বস্তা ডিএপি সার জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলার জয়কা ইউনিয়নের নানশ্রী এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় প্রতিষ্ঠানের মালিককে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

করিমগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা বেগম সাথী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

করিমগঞ্জ উপজেলার জয়কা ইউনিয়নের নানশ্রী বাজারের সার ও বীজের পরিবেশক তামান্না ট্রেডার্সের মালিক মোস্তফা কামালের বাড়ির গোডাউন থেকে ৮২৬ বস্তা সার জব্দ ও তাকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

করিমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশ কুমার বসু বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রোপা আমন মৌসুমে কৃত্রিম সার সংকট সৃষ্টি করে তার গোডাউনে অবৈধভাবে মজুদ করে রেখেছিলেন ওই ব্যবসায়ী। বৃহস্পতিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিক্তিতে এমন তথ্য আসে উপজেলা প্রশাসনের কাছে। সেখানে গিয়ে এর সত্যতা পাওয়া যায়।

পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই ব্যবসায়ীর বাড়ির পাশে গোডাউন থেকে ৮২৬ বস্তা ডিএপি সার জব্দ করা হয়। সার ব্যবস্থাপনা আইনে তাকে ২৫ হাজার টাকা জরিমানাও করা হয়।

জব্দকৃত সার উপজেলা কৃষি কর্মকর্তার হেফাজতে রাখা হয়েছে। জব্দকৃত সার ন্যায্যমূল্যে কৃষকদের মাঝে বিক্রি করা হবে বলেও জানান তিনি। 

প্রবা/ইউরি /এসআর


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা