× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নেত্রকোনায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

নেত্রকোনা সংবাদদাতা

প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২২ ১১:০৩ এএম

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২২ ১১:০৬ এএম

ফাইল ফটো

ফাইল ফটো

নেত্রকোনায় পানিতে ডুবে দুই কন্যাশিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় জেলার পূর্বধলা উপজেলার পাবই (মাইজপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত দুই শিশুটি হলো- পাবই (মাইজপাড়া) গ্রামের হেলাল উদ্দিনের মেয়ে হ্যাপি আক্তার (৭) ও একই গ্রামের লাবলু মিয়ার মেয়ে রাবিয়া আক্তার (৭)।

স্থানীয় খলিশাউড় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কমল কৃষ্ণ সরকার শিশু দুটির পরিবারের লোকজনের বরাত দিয়ে বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় মাগরিবের নামাজের সময় লোকজনের ভিড় দেখে তারা পাশের একটি গর্তে হাতমুখ ধৌত করতে যায়। 

পরে ওই গর্তে হাতমুখ ধোয়ার সময় এক পর্যায়ে গর্তের পানিতে পড়ে যায় তারা। এদিকে নামাজ শেষে মুসল্লিরা গর্তের পানিতে শিশু দুটিকে ভাসতে দেখে তাদের উদ্ধার করে পূর্বধলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক শিশু দুটিকে মৃত ঘোষণা করেন।

প্রবা/এইচকে /এসআর

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা