× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাণীনগরে ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প

নওগাঁ প্রতিবেদক

প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৩ ২১:১৮ পিএম

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৩ ২১:৫২ পিএম

নওগাঁর রাণীনগরে ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করা হয়। প্রবা ফটো

নওগাঁর রাণীনগরে ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করা হয়। প্রবা ফটো

‘স্মার্ট লাইভস্টক স্মার্ট বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো নওগাঁতেও প্রাণিসম্পদ-সেবা সপ্তাহ পালিত হচ্ছে। এর অংশ হিসেবে মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) রাণীনগরের মালতিপুকুরে আমিন হাসান অ্যাগ্রো লিমিটেড প্রাঙ্গণে দিনব্যাপী ভেটেরিনারি মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করা হয়।

জেলা প্রাণিসম্পদ দপ্তরের বাস্তবায়নে ও আমিন হাসান অ্যাগ্রো লিমিটেডের আয়োজনে ক্যাম্পেইনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মহির উদ্দীন। জেলা ট্রেনিং কর্মকর্তা সুশান্ত দাস, নওগাঁ ডেইরি অ্যাসোসিয়েশনের সভাপতি সাজেদুল ইসলাম খান, সম্পাদক গোলাম মোস্তফা, সদস্য আম্বিয়া আক্তার, জেলা পোল্ট্রি অ্যাসোসিয়েশনের সভাপতি ওয়ালিউর রহমান প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

ক্যাম্পেইনে বিনামূল্যে গবাদিপশুর চিকিৎসাসহ কৃমিনাশক, ভিটামিন ও বিভিন্ন প্রকারের এনজাইমেটিক ওষুধ বিতরণ করা হয়। এ ছাড়া বিনামূল্যে কৃত্রিম প্রজনন ও ভ্যাকসিনেশন কার্যক্রম পরিচালনা করা হয়। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা