× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ছয় মাসে ৬৪০ জন নারী ধর্ষণের শিকার : আসক

গাজীপুর প্রতিবেদক

প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৩ ১৯:৪০ পিএম

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৩ ১৯:৫৪ পিএম

মঙ্গলবার গাজীপুরে আসকের জেলা কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়। প্রবা ফটো

মঙ্গলবার গাজীপুরে আসকের জেলা কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়। প্রবা ফটো

সারা দেশে ছয় মাসে ৬৪০ জন নারী ধর্ষণ ও সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে জানিয়েছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। একই সময় শুধু গাজীপুরেই ২৭ জন নারী ধর্ষণের শিকার হয়েছেন। গত বছরের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত আসকের তথ্য সংরক্ষণ ইউনিটের পরিসংখ্যানে এ তথ্য উঠে এসেছে।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে গাজীপুরে আসকের জেলা কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়।

আসকের সমন্বয়কারী অ্যাডভোকেট আসমা খানম রুবা জানান, শেষ ছয় মাসে গাজীপুরে ২৭ জন নারী ধর্ষণ ও সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন। আর সারা দেশে এই সংখ্যা ৬৪০ জন। ধর্ষণ-পরবর্তী হত্যার শিকার হয়েছেন ২৩ জন এবং আত্মহত্যা করেছেন একজন।

একই সময় সারা দেশে যৌন হয়রানির শিকার হয়েছেন ১৬১ জন নারী এবং এসব ঘটনার প্রতিবাদ করতে গিয়ে নির্যাতন ও হয়রানির শিকার হয়েছেন ৩৭ জন পুরুষ এবং খুন হয়েছেন ৫ জন পুরুষ। এ ছাড়া উত্যক্তের কারণে আত্মহত্যা করেছেন ২ জন নারী।

গত জুলাই থেকে ডিসেম্বরে সারা দেশে পারিবারিক নির্যাতনের শিকার হয়েছেন ২৫১ জন নারী, যার মধ্যে নির্যাতনের কারণে মারা যান ১৫২ জন এবং আত্মহত্যা করেন ৫৫ জন। ২০২১ সালে পারিবারিক নির্যাতনের শিকার হয়েছিলেন ৬৪০ জন নারী। অন্যদিকে ২০২২ সালের জুলাই-ডিসেম্বরে যৌতুকের জন্য নির্যাতনের শিকার হয়েছেন ৭৬ জন নারী। এরমধ্যে শারীরিক নির্যাতনের পর হত্যার শিকার হন ৩০ জন এবং আত্মহত্যা করেন একজন।

আসকের তথ্য সংরক্ষণ ইউনিটের হিসাব মতে, গত বছরের জুলাই-ডিসেম্বর সময়ে গ্রাম্য সালিশে ৩ জন নারী নির্যাতনের শিকার হন। 

সভায় প্রতিবেদনসংক্রান্ত তথ্য প্রদর্শন করেন আসকের গাজীপুর জেলা ব্যবস্থাপক মো. আসাদুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহতাব উদ্দিন আহম্মদ, সাবেক সাধারণ সম্পাদক রাহিম সরকার, সিনিয়র সহসভাপতি সৈয়দ মোকছেদুল আলম লিটন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আফজাল হোসেন, কোষাধ্যক্ষ সাদেক আলী, কালিয়াকৈর প্রেস ক্লাবের সভাপতি আইয়ুব রানা, কালীগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আশরাফুল আলম আইয়ুব ও শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির সভাপতি আনিছুর রহমান শামীম।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা