× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আগুনে পুড়ল ৩৭ বসতঘর

সুনামগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৩ ২১:১০ পিএম

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৩ ২১:৪৪ পিএম

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার হটামারা গ্রামে সোমবার দুপুরে অগ্নিকাণ্ড ঘটে।  প্রবা ফটো

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার হটামারা গ্রামে সোমবার দুপুরে অগ্নিকাণ্ড ঘটে। প্রবা ফটো

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় অগ্নিকাণ্ডে ৩৭টি বসতঘর পুড়ে ছাই গেছে। প্রায় দুই ঘণ্টার অগ্নিকান্ডে ঘরে থাকা নগদ টাকা, আসবাবপত্র ও শিক্ষার্থীদের বই খাতাসহ বিভিন্ন সামগ্রী পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো এখন খোলা আকাশের নিচে অবস্থান করছে।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) উপজেলার হটামারা গ্রামে দুপুর ১টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে। 

ক্ষতিগ্রস্তরা জানান, গ্রামের বাসিন্দা সামছুল হকের বসতঘরের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে তা গ্রামের প্রায় সবকটি ঘরে ছড়িয়ে পড়ে। এতে প্রায় ২ কোটি টাকার ক্ষতি হয়েছে বলেও জানান তারা। 

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কাজল মিয়া বলেন, ‘আগুন লাগার সঙ্গে সঙ্গে মসজিদের মাইক দিয়ে ঘোষণা দেই। পরে পার্শ্ববর্তী গ্রামের লোকজন শ্যালো মেশিনে ২ ঘণ্টা পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে আমাদের সব শেষ।’ 

শাহানেওয়াজ বলেন, ‘গ্রামের ৩৭টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। কোনো কিছুই উদ্ধার করা সম্ভব হয়নি। আমরা খোলা আকাশের নিচে বসবাস করছি। এলাকাবাসী এসে আগুন নিয়ন্ত্রণে না আনলে পুরো গ্রাম পুড়ে ছাই হয়ে যেতো।’

খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিশ্বজিত দেব, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এরশাদ হোসেন, ফেনারবাক ইউপি চেয়ারম্যান কাজল চন্দ্র তালুকদার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ইউএনও ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে চাল ও কম্বল বিতরণ করেন। উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে তাদের আর্থিক সহায়তারও আশ্বাস দেন তিনি।  

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা