শেরপুর প্রতিবেদক
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৩ ২০:০১ পিএম
চারটি বাচ্চা প্রসব করে ফ্রিজিয়ান শংকর জাতের এই গাভীটি। প্রবা ফটো
শেরপুরের নকলায় একটি গাভী একসঙ্গে চারটি বাচ্চা প্রসব করেছে। গাভীর মালিক উপজেলার উরফা ইউনিয়নের বারমাইসা গ্রামের কৃষক শফিকুল ইসলাম।
সোমবার (২৭ ফেব্রুয়ারি) সকালে বাছুরগুলো জন্ম নেওয়ার পর ভিড় করে উৎসুক জনতা।
বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ইসহাক আলী।
তিনি বলেন, একটি গাভীর একসঙ্গে চাটি বাছুর জন্ম দেওয়ার নজির সচরাচর দেখা য়ায় না। এটা কৃষকের প্রতি আল্লাহর রহমত। প্রসূতি গাভীসহ সদ্য জন্ম নেওয়া সবগুলো বাছুরই সুস্থ আছে। অপেক্ষাকৃত দুর্বল বাছুরগুলো ও গাভীর সুস্থ্যতায় উপজেলা প্রাণি সম্পদ থেকে প্রয়োজনীয় চিকিৎসা ও পরামর্শ দেওয়া হচ্ছে।
গাভীর মালিক শফিকুল ইসলাম বলেন, গত বছর ফ্রিজিয়ান শংকর জাতের এই গাভীটি ৯৭ হাজার টাকা দিয়ে কিনেছি। এর কিছুদিন পরই গাভিটিকে কৃত্রিম প্রজনন করাই। আজ গাভীর বাছুর দেওয়ার উপসর্গ দেখা দিলে পল্লী পশুচিকিৎসক আব্দুল লতিফের সহায়তায় একে একে চারটি বকনা বাছুরের জন্ম হয়। তাছাড়া বাছুরগুলো ও গাভীকে উপজেলার সরকারি চিকিৎসকরা সেবা দিচ্ছেন।