× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ছাত্রীকে উত্যক্তের দায়ে যুবকের জেল

বাগেরহাট প্রতিবেদক

প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৩ ১৯:১৫ পিএম

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৩ ১৯:৫৭ পিএম

যুবককে কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। প্রবা ফটো

যুবককে কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। প্রবা ফটো

বাগেরহাটের ফকিরহাট উপজেলায় স্কুলছাত্রীকে উত্যক্ত করার দায়ে এক যুবককে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিধান কান্তি হালদারের আদালত এই সাজা দেন।

দণ্ডপ্রাপ্ত শহিদুল ইসলাম মাদারীপুর জেলার কালকিনির নতুন চর দৌলতখান গ্রামের বাসিন্দা। তিনি ফকিরহাট এলাকায় খাবারের হোটেলের ব্যবসা করেন।

সহকারী কমিশনার (ভূমি) বিধান কান্তি হালদার এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘ফকিরহাট শিরীণ হক পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের এক ছাত্রীকে উত্যক্ত করেন শহিদুল। বিষয়টি আমাদের জানানোর পর আদালত বসিয়ে তাকে সাজা দেওয়া হয়েছে।’

বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমর কৃষ্ণ রায় বলেন, ‘সকালে বাড়ি থেকে বিদ্যালয়ে আসার পথে এক ছাত্রীকে ওই যুবক উত্যক্ত করেন। বিষয়টি জানতে পেরে স্থানীয়দের মাধ্যমে তাকে আটক করি। পরে উপজেলা প্রশাসনকে জানানো হয়।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা