× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিল না দেওয়ায় ৪৩ সড়কে অন্ধকার

বরিশাল প্রতিবেদক

প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৩ ১৮:৫৫ পিএম

ফাইল ছবি

ফাইল ছবি

বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধ না করায় বরিশাল নগরীর ৪৩টি সড়কের বাতির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এতে অধিকাংশ এলাকা অন্ধকার নগরীতে পরিণত হয়েছে। গত রবিবার রাতে এ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এদিকে আরও ১৬টি সড়কের বাতির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার কথা রয়েছে বলে জানা গেছে।

এর আগে ২০২২ সালের ২০ সেপ্টেম্বর নগরীর ১৫টি সড়কের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছিল। ২২ সেপ্টেম্বর রাতে বরিশাল বিভাগীয় কমিশনারের মধ্যস্থতায় সিটি কর্পোরেশন ও ওয়েস্টজোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো) লিমিটেডের মধ্যে সমঝোতা বৈঠক হয়। ওই বৈঠকে বকেয়া বিল পরিশোধের জন্য মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ কথা দিয়েছিলেন। কিন্তু ৫ মাস পরেও কোন বকেয়া বিল পরিশোধ করা হয়নি। এ নিয়ে দফায় দফায় চিঠি পাঠানো হয়েছে। কিন্তু সিটি করপোরেশন থেকে কোনো সাড়া পাওয়া যায়নি বলে জানিয়েছে ওজোপাডিকো কর্তৃপক্ষ।

ওজোপাডিকোর বরিশালের পরিচালন ও সংরক্ষণ সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী এটিএম তারিকুল ইসলাম জানান, মন্ত্রণালয়ের নির্দেশে রবিবার রাতে নগরীর ৪৩টি সড়কের বাতির সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এখনও ১৬টি সড়কের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়নি। বিল পরিশোধ না করলে সেগুলোও বিচ্ছিন্ন করা হবে। সিটি কর্পোরেশনের কাছে ৬০ কোটি টাকার বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে। তারা মৌখিকভাবে বিল পরিশোধের জন্য কথা দিয়েছিলেন। কিন্তু এখনও কোন বকেয়া বিল পরিশোধ করা হয়নি।

বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসনিক কর্মকর্তা স্বপন কুমার দাস জানিয়েছেন, বিদ্যুৎ সংযোগ কখন বিচ্ছিন্ন করা হয়েছে তা সিটি করপোরেশন জানে না। বিষয়টি নিয়ে মন্ত্রণালয়ের সাথে কথা বলে মেয়র সিদ্ধান্ত নেবেন বলে তিনি জানান।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা