× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, আহত ১০

সাতক্ষীরা প্রতিবেদক

প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৩ ১৭:০৭ পিএম

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৩ ১৮:১৭ পিএম

সাতক্ষীরায় দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা দিয়েছে একটি বাস। প্রবা ফটো

সাতক্ষীরায় দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা দিয়েছে একটি বাস। প্রবা ফটো

সাতক্ষীরার ঝাউডাঙায় দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় ১০ জন আহত হয়েছেন। সাতক্ষীরা-যশোর সড়কের ঝাউডাঙার ওয়ারিয়া এলাকায় সোমবার (২৭ ফেব্রুয়ারি) বেলা ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে ৫ বছর বয়সি দীপিকা দাশ নামের এক শিশুকে আশঙ্কাজনক অবস্থায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে যশোরের শার্শা থানার নিতাই দাশের কন্যা। এ ছাড়া আহত অন্যরা সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ প্রতিদিনের বাংলাদেশকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীদের বরাতে তিনি জানান, সাতক্ষীরা থেকে যশোরের দিকে যাওয়ার সময় ট্রাকটি রাস্তার পাশে রেখে যাত্রাবিরতি নিচ্ছিলেন ড্রাইভার। এ সময় বিপরীত দিক থেকে ছেড়ে আসা একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে দুটি গাড়িই দুমড়ে-মুচড়ে যায়।

সাতক্ষীরা সদর থানার এএসআই আব্দুল হামিদ জানান, ট্রাকটির চালক পালিয়ে গেছেন। আহতদের সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। গুরুতর আহত একটি শিশুকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা