× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্ত্রীকে অ্যাসিড নিক্ষেপের দায়ে স্বামীর যাবজ্জীবন

মানিকগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৩ ১৬:৪৫ পিএম

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৩ ১৯:২০ পিএম

 আসামিকে আদালতে নেওয়ার সময়। প্রবা ফটো

আসামিকে আদালতে নেওয়ার সময়। প্রবা ফটো

মানিকগঞ্জের সিঙ্গাইরে গৃহবধূকে অ্যাসিড নিক্ষেপের দায়ে স্বামীকে যাবজ্জীবন দণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সাবিনা ইয়াসমিন সোমবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে এ রায় দেন। রায়ের সময় আসামিকে আদালতে উপস্থিত করা হয়।

সাজাপ্রাপ্তের নাম সাইজুদ্দিন মিয়া। তিনি সিঙ্গাইর উপজেলার ধল্লা ইউনিয়নের লক্ষীপুর গ্রামের বাসিন্দা।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মথরনাথ সরকার প্রতিদিনের বাংলাদেশকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

মামলার নথির বরাতে তিনি জানান, ‘পরিবারের আর্থিক সচ্ছলতার জন্য বিদেশ যান সাইজুদ্দিনের স্ত্রী রেবেকা বেগম। ২০০৯ সালে ছুটিতে এসে পুনরায় বিদেশ যেতে চাইলে স্বামীর সঙ্গে পারিবারিক কলহ সৃষ্টি হয়। এর জেরে ওই বছরের ২৮ মে রাতে স্ত্রীর গায়ে অ্যাসিড নিক্ষেপ করেন সাইজুদ্দিন। পরে তার চিৎকারে আশপাশের লোকজন উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।’

এ ঘটনায় রেবেকা বেগমের মেয়ে সংগীতা বেগম ২০০৯ সালের ২৯ মে তারিখে তার সৎ বাবা সাইজুদ্দিন মিয়াসহ চারজনকে আসামি করে সিংগাইর থানায় মামলা করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, ২০০৯ সালের ৩ জুলাই তদন্ত শেষে সিঙ্গাইর থানার তৎকালীন উপ-পরিদর্শক মামুন বাশার আদালতে অভিযোগপত্র জমা দেন। ১০ জনের সাক্ষ্য গ্রহণ শেষে অভিযোগ প্রমাণ হওয়ায় এ রায় দেন বিচারক। বাকিদের এই মামলায় সংশ্লিষ্টতা না খালাশ দেওয়া হয়েছে।

আসামি পক্ষের আইনজীবী ছিলেন শিপরা রানী সরকার।  

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা