সিলেট অফিস
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৩ ১৫:৪৭ পিএম
ফাইল ফটো।
সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলা সদরের পূর্ব বাজারে অগ্নিকাণ্ডে ৮টি দোকানঘর ভস্মীভূত হয়েছে। রবিবার (২৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে আগুনের সূত্রপাত হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কেউ হতাহত না হলেও প্রায় ৩ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা দাবি করেছেন।
ফায়ার সার্ভিস তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করতে পারেনি।
ক্ষতিগ্রস্ত দোকানগুলো হল- জুনেদ খানের পাইকারি মুদি দোকান, শামসুল মিয়ার সুতার দোকান, খেলাঘর, বিনোদিনী ফার্মেসি, সৈয়দ মিয়ার সুতার দোকান, পানের দোকান, শুঁটকির আড়ৎ ও হাজী বিলালের সাইকেলের দোকান।
ফেঞ্চুগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশনের ফায়ার ফাইটার সরওয়ার হোসেন বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে। ৮টি দোকানের মালামাল, টাকা-পয়সা, আসবাবপত্রসহ সব পুড়ে গেছে।