চট্টগ্রাম অফিস
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৩ ১৩:৪৬ পিএম
আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৩ ১৪:১৪ পিএম
প্রতীকী ছবি
চট্টগ্রাম নগরীতে একটি টিনশেডের ঘর থেকে হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
খুলশী থানা-পুলিশ টাইগারপাস এলাকা থেকে সোমবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর একটার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
খুলশী থানার পরিদর্শক (তদন্ত) শহিদুর রহমান প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘ঘটনাস্থলে এসে আমরা মরদেহটি হাত-পা বাঁধা অবস্থায় পেয়েছি। হাত-পা বেঁধে তাকে গলা কেটে হত্যা করা হয়েছে। টিনশেডের ঘরটিতে ওই ব্যক্তিসহ তিনজন ভাড়া থাকতেন। বাকি দুইজনকে ঘরে পাওয়া যায়নি। কে বা কারা তাকে হত্যা করেছে, আমরা বিষয়টি খতিয়ে দেখছি। নিহতের পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে।’