× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নড়াইলে মুরগির খামারে আগুন দেওয়ার অভিযোগ

নড়াইল প্রতিবেদক

প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৩ ১৩:১৭ পিএম

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৩ ১৩:২৬ পিএম

আগুনে মুরগিসহ ঘর পুড়ে ছাই হয়েছে। প্রবা ফটো

আগুনে মুরগিসহ ঘর পুড়ে ছাই হয়েছে। প্রবা ফটো

নড়াইলের নড়াগাতিতে ইউনিয়ন পরিষদের সদস্য রাজিব খানের মুরগির খামারে আগুনে ১ হাজার ২০০ মুরগির বাচ্চা পুড়ে গেছে। দুর্বৃত্তরা খামারে আগুন দিয়েছে বলে অভিযোগ মালিকের।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) ভোরে বি-পাটনা গ্রামে বাড়ির পাশের খামারে এ দুর্ঘটনা ঘটে। রাজিব খান ওই গ্রামের আজম খানের ছেলে।

ক্ষতিগ্রস্ত রাজিবের বাবা আজম খান বলেন, সোমবার ভোরে বৃষ্টি নামলে জ্বালানি উঠিয়ে ঘরে গেলে কুকুর ডাকাডাকির পাশাপাশি শব্দ শুনতে পাই। তখন জানালা খুলে দেখি বাড়ির পূর্বপাশে আমাদের মুরগির খামারে আগুন জ্বলছে।

এ সময় চিৎকার দিয়ে বাইরে এসে প্রতিবেশীদের ডেকে আগুন নেভানোর চেষ্টা করি। কিন্তু ততক্ষণে সব পুড়ে শেষ। আমার ছেলের বউ রানী বেগম অজ্ঞাত তিন-চারজনকে উত্তর দিকে দৌড়ে পালিয়ে যেতে দেখেছে বলে জানায়। তদন্তসাপেক্ষে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

খামারের মালিক ক্ষতিগ্রস্ত ইউপি সদস্য রাজিব খান বলেন, আমি বড়দিয়া ভাড়া বাসায় থাকি। রাতে খামারে আগুন লাগার খবর পেয়ে এসে দেখি আমার ৮০ হাত দৈর্ঘ্যের ঘরসহ ১ হাজার ২০০ মুরগির বাচ্চা পুড়ে শেষ হয়ে গেছে। এতে আমার ৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত সাহা বলেন, আগুনে মুরগিসহ ঘর পুড়ে ছাই হয়েছে। খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা